Sangbad Bharat
Saturday, 05 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ... নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ...
জেলার খবর

নাড়াকান্দা উচ্চ বিদ্যালয়ে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের চক্র সম্মেলন ও ‘গুরুবন্ধন’ কর্মসূচি

নাড়াকান্দা উচ্চ বিদ্যালয়ে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের চক্র সম্মেলন ও ‘গুরুবন্ধন’ কর্মসূচি

খয়রাসোল ব্লকের নাড়াকান্দা উচ্চ বিদ্যালয়ে রবিবার অনুষ্ঠিত হলো অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের খয়রাশোল ও খয়রাশোল দক্ষিণ চক্রের প্রথম চক্র সম্মেলন ও ‘গুরুবন্ধন’ কর্মসূচি।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: খয়রাসোল ব্লকের নাড়াকান্দা উচ্চ বিদ্যালয়ে রবিবার অনুষ্ঠিত হলো অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের খয়রাশোল ও খয়রাশোল দক্ষিণ চক্রের প্রথম চক্র সম্মেলন ও ‘গুরুবন্ধন’ কর্মসূচি। শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের বীরভূম জেলা সভাপতি বামাচরণ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা সহ-সভাপতি রূপক মণ্ডল-সহ সংগঠনের অন্যান্য বিশিষ্ট অতিথিরা।


খয়রাশোল ও খয়রাশোল দক্ষিণ চক্রের প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮০ জন শিক্ষক-শিক্ষিকা এদিন সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে দুই চক্রের চক্র কমিটি ও মণ্ডল কমিটি ঘোষণা করা হয়।


আলোচনায় আগামী দিনে শিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি রাজ্য তথা সমগ্র দেশের অগ্রগতিতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয়।


সম্মেলনের শেষে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলা এবং দেশের সার্বিক অগ্রগতির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা ও শিক্ষাক্ষেত্রের উন্নয়নের বিষয়গুলিকে সামনে রেখে সাংগঠনিকভাবে আরও সক্রিয় ভূমিকা পালন করা হবে।

Related News

নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার Breaking
জেলার খবর
নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধি...

হিংলো নদীর তীব্র ভাঙনে চোখের পলকে গৃহহীন হয়ে পড়লেন একাধিক পরিবার। চোখের সামনে সারা জীবনের সম্বল নদীগর্ভে তলিয়ে যেতে দ...

15 hrs ago
ফের অপরাধ দমনে সাফল্য পেল মঙ্গলকোট থানার পুলিশ
জেলার খবর
ফের অপরাধ দমনে সাফল্য পেল মঙ্গলকোট থানার পুলিশ

চুরি যাওয়া সোনার সামগ্রী ফিরিয়ে দিল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ

16 hrs ago
দুবরাজপুরে সম্পন্ন ৬৩তম সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট
জেলার খবর
দুবরাজপুরে সম্পন্ন ৬৩তম সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট

দুবরাজপুরে সম্পন্ন হলো ৬৩তম “শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬”। দুবরাজপুরের সারদা ফুটবল ময়দানে অত...

1 days ago
অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ Breaking
জেলার খবর
অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে স...

নদীর জল বাড়তেই উদ্বেগ দেখা দিয়েছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মাঝখাড়া গ্রামে। বাঁধের উপর থাকা রাস্তার বেশ কিছু অংশের অ...

1 days ago
বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় Breaking
জেলার খবর
বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চ...

আজ ৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রাইপুর থানার পিছনে কংসাবতী নদীর কোলে থাকা কৌশিক সেন এর বাড়ির উঠোন থেকে বিশাল ময়...

1 days ago
পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক গ্রেফতার Breaking
জেলার খবর
পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ...

পুরুলিয়া জেলা জুড়ে চলা সাইবার প্রতারণার জাল রুখতে বড় সাফল্য পেল পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ। বান্দোয়ান থানার...

2 days ago
ভাষা নির্বাচন করুন