সংবাদ ভারত ডেস্ক | 26 Oct 2026 :
বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবাকে নিয়ে করা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কথিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। কংগ্রেস সভাপতির মন্তব্যের বিরুদ্ধে আজ দেশের সমস্ত রাজ্যে দলীয় দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ভারতীয় জনতা পার্টি।
গতকাল রবিবার পাটনার বাপু সভাঘরে বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। সেই সময় দর্শকাসন থেকে এক ব্যক্তি বলে ওঠেন, "মোদী যাবে না"। তার জবাবে খাড়্গে পাল্টা বলেন, "মোদী কা বাপ ভি জায়েগা" (অর্থাৎ মোদীর বাবাও যাবে)।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স (ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম)-এ পোস্ট করে তীব্র সমালোচনা করেন।

তিনি জানান, খাড়্গে শালীনতার সব সীমা অতিক্রম করেছেন এবং গত ১২ বছরের নির্বাচনি পরাজয়ের কারণে কংগ্রেসের এই হতাশা প্রকাশ পাচ্ছে। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং খাড়্গের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে আজ সোমবার দেশের সমস্ত রাজ্যের দলীয় দপ্তরে বড় ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিজেপি।