Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
জেলার খবর

মহিলাদের আইনি সচেতনতা শিবির কীর্নাহারে

মহিলাদের আইনি সচেতনতা শিবির কীর্নাহারে

মহিলাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করে তোলা এবং প্রয়োজনে সহজে আইনগত সহায়তা পাওয়ার পথ দেখাতেই রবিবার বীরভূমের কীর্নাহারে এক আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : মহিলাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করে তোলা এবং প্রয়োজনে সহজে আইনগত সহায়তা পাওয়ার পথ দেখাতেই রবিবার বীরভূমের কীর্নাহারে এক আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ইক্যুই ডাইভারসিটি ফাউন্ডেশন-এর উদ্যোগে অনুষ্ঠিত এই শিবিরে শহর ও গ্রামাঞ্চলের বহু মহিলা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পারিবারিক নির্যাতন, গার্হস্থ্য হিংসা, পণপ্রথা, সাইবার অপরাধ, নারী নির্যাতনসহ বিভিন্ন আইনি সমস্যার ক্ষেত্রে কীভাবে দ্রুত ও সঠিকভাবে আইনগত সহায়তা নেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে তুলে ধরা হয় যে, অনেক পারিবারিক বিরোধ আদালতে মামলা না করেও আলোচনার মাধ্যমে এবং আইনগত সহায়তার সাহায্যে নিষ্পত্তি করা সম্ভব।

আলোচনায় অংশ নেন বীরভূম জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটির (ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি) আইনি সহায়ক মহিউদ্দীন আহমেদ, কীর্নাহার থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিতাভ পাল, আইনজীবী ইন্দ্রনীল অধিকারী, প্রাক্তন সেনা আধিকারিক মহম্মদ আলী এবং আয়োজক সংস্থার সম্পাদক তরুণ চক্রবর্তীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।


মহিউদ্দীন আহমেদ লিগ্যাল সার্ভিসেস অথরিটিজ অ্যাক্ট, ১৯৮৭-এর বিভিন্ন দিক তুলে ধরে জানান, আর্থিকভাবে অসচ্ছল ও প্রয়োজনীয় ব্যক্তিরা বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার অধিকারী। তিনি উপস্থিত মহিলাদের আইনি সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের অধিকার সম্পর্কে জানার আহ্বান জানান।


আয়োজক সংস্থার সম্পাদক তরুণ চক্রবর্তী বলেন, "পুলিশ ও আইন সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য। তাই সমস্যায় পড়লে নিজের হাতে আইন তুলে না নিয়ে আইনসম্মত পথেই সমাধানের চেষ্টা করা উচিত। সচেতনতা বাড়লে অনেক সমস্যারই শান্তিপূর্ণ ও দ্রুত সমাধান সম্ভব।"

শিবিরে উপস্থিত মহিলারা বিভিন্ন আইনি ও সামাজিক সমস্যা নিয়ে প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি পরামর্শ গ্রহণ করেন। আয়োজকদের মতে, এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে আয়োজন করা হবে, যাতে সমাজের প্রতিটি নারী নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে যেকোনো আইনি সমস্যার মোকাবিলা করতে পারেন।

Related News

স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন Breaking
জেলার খবর
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর...

বিদ্যুৎপৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ল পাঁচ ছাত্রছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ...

3 hrs ago
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে Breaking
জেলার খবর
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র ক...

3 hrs ago
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের Breaking
জেলার খবর
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রাম...

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

3 hrs ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

3 hrs ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

3 hrs ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

4 hrs ago
ভাষা নির্বাচন করুন