Sangbad Bharat
Tuesday, 03 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
জেলার খবর

মীনমঙ্গল উৎসব-২০২৬, নদীতে মাছের পোনা ছাড়ার মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা স্বেচ্ছাসেবী সংস্থার

মীনমঙ্গল উৎসব-২০২৬, নদীতে মাছের পোনা ছাড়ার মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা স্বেচ্ছাসেবী সংস্থার

নদী ও পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর-খয়রাশোল প্রকল্পের উদ্যোগে ২৩ শে সেপ্টেম্বর বুধবার বীরভূমের সীমান্তবর্তী ঝাড়খণ্ডের বাঁদরবেড়িয়া গ্রামের পাশে বহমান শাল নদী তীরবর্তী এলাকায় অনুষ্ঠিত হয়‘মীনমঙ্গল উৎসব-২০২৬’।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: নদী ও পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর-খয়রাশোল প্রকল্পের উদ্যোগে ২৩ শে সেপ্টেম্বর বুধবার বীরভূমের সীমান্তবর্তী ঝাড়খণ্ডের বাঁদরবেড়িয়া গ্রামের পাশে বহমান শাল নদী তীরবর্তী এলাকায় অনুষ্ঠিত হয়‘মীনমঙ্গল উৎসব-২০২৬’। এই কর্মসূচিতে নদীতে মাছের পোনা ছাড়া, বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির উদ্যোগ নেওয়া হলেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বহু কর্মসূচি বাতিল করা হয়। তবে কচিকাঁচাদের হাতে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ব্যানার সহযোগে এবং শ্লোগান দিতে দিতে নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল পরিবেশ সচেতনতার বার্তা দিতে কচিকাঁচাদের পদযাত্রা। পাশাপাশি নদীতে মাছের পোনা ছাড়া এবং বৃক্ষরোপণের মাধ্যমে জলজ সম্পদ ও পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা। উল্লেখ্য সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক পান্নালাল দাশগুপ্ত এই উৎসবের প্রবর্তক। গ্রামীণ মানুষের জীবনযাত্রার সঙ্গে নদী, মাছ ও পরিবেশের নিবিড় সম্পর্ককে সামনে রেখে দীর্ঘদিন ধরে এই ধরনের উদ্যোগের মাধ্যমে জনসচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।


মীনমঙ্গল উৎসবের মধ্য দিয়ে নদীকে দূষণমুক্ত রাখা, জলজ প্রাণী ও মাছের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানোর লক্ষেই এরূপ কর্মসূচি বলে আয়োজকরা জানান। 


পান্নালাল দাশগুপ্ত ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবার সঙ্গে যুক্ত এক বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর চিন্তাধারায় মানুষের সার্বিক উন্নয়ন, স্বনির্ভরতা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছিল। সেই আদর্শকে সামনে রেখেই ‘মীন মঙ্গল’ কর্মসূচির প্রচলন হয়।


এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হল সমাজের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলা। বিশেষ করে শিশু ও তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে মানবিক মূল্যবোধ ও সমাজসেবার মানসিকতা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান প্রজন্মের কাছে পান্নালাল দাশগুপ্তের সমাজসেবামূলক ভাবনা ও আদর্শকে তুলে ধরাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। তাঁর দেখানো পথে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর বার্তাও দেওয়া হয় কর্মসূচির মাধ্যমে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজনগর খয়রাসোল শাখার প্রকল্প আধিকারিক প্রকাশ সিনহা। এছাড়াও সংগঠনের চন্দ্রকান্ত দত্ত,পরেশনাথ রায়, জয়দেব শীট, কার্তিক দাস,বিজয় রুজ সহ স্থানীয় এলাকাবাসী।

Related News

জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে চন্দনপুর গ্রামে আইনি সচেতনতা শিবির, বার্তা দেওয়া হলো সামাজিক সচেতনতার
জেলার খবর
জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে চন্দনপুর গ্রামে আইনি সচেতনতা শিবির, ব...

৯ নভেম্বর জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে সোমবার সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত চন্দনপুর গ্রামে অনুষ্ঠিত হলো আইনি সচেতন...

4 hrs ago
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।
জেলার খবর
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।

বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তের ব্লক রায়পুরের সনাগারা গ্রাম পঞ্চায়েতের জঙ্গল লাখোয়া গ্রাম মরুকুম এই গ্রামে প্রায় ৭০ ...

9 hrs ago
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Breaking
জেলার খবর
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের...

ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। সেই কর্মসূচির সঙ্গে সা...

1 days ago
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন
জেলার খবর
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা...

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সিউড়ি শহরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও পদযাত্...

2 days ago
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না
জেলার খবর
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না

গলায় পরপর কুড়ুলের কোপ! ভাইদের সাথে পৃথক সংসারে না থাকার অভিযোগে ভোররাতে স্বামীকে নৃশংস ভাবে খুন করে গ্রেফতার স্ত্রী। পখন...

3 days ago
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির
জেলার খবর
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক ...

নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতি করার অধিকার থাকবে না বলে বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রতিবাদ জানাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক ...

4 days ago
ভাষা নির্বাচন করুন