সংবাদ ভারত ডেক্স | ২৬ অক্টোবর ২০২৬ : প্রেম করায় পেলেন মধ্যযুগীয় শাস্তি, প্রেমিকের বাবার হাতে বন্দুক ধরিয়ে দিয়ে ছেলেকে মারা নিদান। রাজি না হলে বাবা-ও ছেলে কে প্রায় নগ্ন করে হাঁটানো হল। চরম মধ্যযুগীয় বর্বরোচিত শাস্তির বিধান কলকাতায়! স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাবা-ও ছেলে কে প্রায় নগ্ন করে হাঁটানো ভিডিও। হ্যাঁ এমন টি ঘটেছে খাস কলকাতার বেহালার সরশুনায়। এছাড়াও প্রেমিক এবং তার বন্ধুকে বেধড়ক মারধর এমনটা অভিযোগ প্রেমিকের।
প্রেমের সম্পর্ক ছিল দুজনের প্রথম থেকেই আপত্তি ছিলো প্রেমিকার বাড়ির লোকজনের। ২৫ আগস্ট প্রেমিক-প্রেমিকার ঘনিষ্ঠ অবস্থা ধরে ফেলে প্রেমিকার বাড়ির লোকজন, চলে মারধোর। প্রেমিকের বন্ধুকেও মারা হয়। এখানে থেমে না থেকে প্রেমিকের বাবাকে ফোন করে ডাকা হয়। শুরু হয় মধ্যযুগীয় বর্বরোচিত শাস্তির বিধান।
প্রেমিকের (ছেলের) বাবার হাতে বন্দুক ধরিয়ে দেয় মেয়ের বাড়ির লোকজন বলা হয় ছেলেকে গুলি করতে। বাবা ছেলেকে গুলি করতে অস্বীকার করলে বলা হয় বাবা-ছেলেকে নগ্ন হয়ে হাঁটতে হবে। মধ্যযুগীয় বর্বরোচিত শাস্তির বিধান মেনে নেয় ছেলেকে বাঁচতে বাবা! এর পর প্রেম করার শাস্তির পরিণতি হিসেবে বাবা-ছেলে কে নগ্ন হয়ে ঘোরানো হয় বেহালা সরশুনায়। এমনটা অভিযোগ প্রেমিকার বাবা, মামা এবং আত্মীয়দের বিরুদ্ধে । শুধু অভিযোগ নয় বাবা- ছেলেকে নগ্ন হয়ে হাঁটানোর ভিডিও স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। তবে এঘটনা নিয়ে নড়েচড়ে বসেছে প্রসাশন। প্রেমিকার বাবা এবং মামা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।