Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
জেলার খবর

সুন্দরবনে মৎস্যজীবীর আঁটলে বিশাল বিষধর সাপ! সাতসকালে চাঞ্চল্য হিঙ্গলগঞ্জে

সুন্দরবনে মৎস্যজীবীর আঁটলে বিশাল বিষধর সাপ! সাতসকালে চাঞ্চল্য হিঙ্গলগঞ্জে

বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের রাজবাড়ী ডাঙা গ্রামে মৎস্যজীবীর আটলে ধরা পড়লো বিশাল আকারের একটি বিষধর সাপ।

বসিরহাট : সাতসকালে বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের রাজবাড়ী ডাঙা গ্রামে মৎস্যজীবীর আটলে ধরা পড়লো বিশাল আকারের একটি বিষধর সাপ। রোজকার মতো এদিন সকালে আঁটল তুলতে গিয়েছিলেন স্থানীয় মৎস্যজীবী ননী গাইন। আঁটল তোলার সময় তার ভিতরে সাপটি দেখতে পান তিনি। বিশাল আকারের সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন ননী।


ঘটনার কথা দ্রুত স্থানীয় বাসিন্দাদের জানানো হলে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর আঁটলটি তুলে রাস্তার উপরে নিয়ে আসা হয়। সাপটি দেখতে সেখানে ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষের। অনেকেই সাপটির ছবি ও সেল্ফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে বিষয়টি বসিরহাটের বনদপ্তরকে জানানো হয়।


স্থানীয় বাসিন্দাদের দাবি, টানা কয়েক মাসের বৃষ্টি এবং জল জমে থাকার কারণে সুন্দরবন এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। ফলে লোকালয় সংলগ্ন এলাকা থেকে শুরু করে মৎস্যজীবীদের আঁটল, খাল-বিলেও সাপের দেখা মিলছে। বিশাল আকারের বিষধর সাপ আঁটলে ধরা পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রাজবাড়ী ডাঙা এলাকায়। বনদপ্তরের কর্মীরা সাপটি উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানা গিয়েছে।

Related News

রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।
জেলার খবর
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।

বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তের ব্লক রায়পুরের সনাগারা গ্রাম পঞ্চায়েতের জঙ্গল লাখোয়া গ্রাম মরুকুম এই গ্রামে প্রায় ৭০ ...

3 hrs ago
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Breaking
জেলার খবর
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের...

ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। সেই কর্মসূচির সঙ্গে সা...

1 days ago
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন
জেলার খবর
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা...

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সিউড়ি শহরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও পদযাত্...

2 days ago
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না
জেলার খবর
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না

গলায় পরপর কুড়ুলের কোপ! ভাইদের সাথে পৃথক সংসারে না থাকার অভিযোগে ভোররাতে স্বামীকে নৃশংস ভাবে খুন করে গ্রেফতার স্ত্রী। পখন...

3 days ago
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির
জেলার খবর
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক ...

নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতি করার অধিকার থাকবে না বলে বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রতিবাদ জানাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক ...

4 days ago
পশুহাট চালুর দাবিতে রাজনগর বিডিওকে ডেপুটেশন, কালীপুজোর পর আলোচনার আশ্বাস
জেলার খবর
পশুহাট চালুর দাবিতে রাজনগর বিডিওকে ডেপুটেশন, কালীপুজোর পর আলোচনার আশ্ব...

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পশুহাট। এর ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন পশুপালক, ব্যবসায়ী থেকে শুরু করে পশুহাটকে কেন্দ্র...

5 days ago
ভাষা নির্বাচন করুন