সাধন মন্ডল, বাঁকুড়া: কৃষক বন্ধু প্রকল্প অবিলম্বে চালু করা, অন্নপূর্ণা যোজনায় সমস্ত যোগ্য উপভোক্তাদের একাউন্টে অবিলম্বে টাকা প্রদান, সিমলাপাল থেকে জব্বলপুর মোড় পর্যন্ত বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়ক অবিলম্বে সংস্কার, রাইপুর ব্লক এলাকা সহ সারা রাজ্যের সমস্ত এস সি এস টি হোস্টেল গুলি অবিলম্বে চালু করা সহ। আট দফা দাবিতে তাদের এই ডেপুটেশন।

উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জি, জেলা কমিটির সদস্য দীপক মন্ডল, রাইপুর দক্ষিণএরিয়া কমিটির সম্পাদক নেপাল দাস, নেতৃত্ব কুঞ্জ বিহারী মাহাতো , পল্লব ঘোষ,বর্ষিয়ান সিপিআইএম নেতা রুবেন টুডু সহ সিপিএম নেতৃত্ব। আজকের ডেপুটেশনে প্রায় পাঁচশত দলীয় কর্মী সমর্থক হাজির হয়েছেন।