Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
রাজ্য-রাজনীতি

ডোমকল পুরসভার দ্রুত নির্বাচন চেয়ে হাইকোর্টের দারস্থ স্থানীয় বাম বিধায়ক

ডোমকল পুরসভার দ্রুত নির্বাচন চেয়ে হাইকোর্টের দারস্থ স্থানীয় বাম বিধায়ক

মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া চালুর দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন স্থানীয় সিপিআইএম নেতা তথা বিধায়ক মুস্তাফিজুর রহমান (রানা)।

মোল্লা জসিমউদ্দিন, মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া চালুর দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন স্থানীয় সিপিআইএম নেতা তথা বিধায়ক মুস্তাফিজুর রহমান (রানা)। কয়েক বছর ধরে ডোমকল পুরসভায় কোনও নির্বাচিত বোর্ড নেই। পরিবর্তে প্রশাসনিক আধিকারিক বা প্রশাসক বসিয়েই মূলত পৌর পরিষেবা চালানো হচ্ছে বলে জানা গেছে ।এই দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে অবিলম্বে ভোট করানোর আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন বাম বিধায়ক । চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।


২০১৭ সালে শেষ বার সাধারণ নির্বাচন হয়েছিল ডোমকল পুরসভায়। নির্বাচিত পুরবোর্ডের পাঁচ বছরের মেয়াদ শেষ হয় ২০২২ সালে। তার পর থেকে নতুন করে নির্বাচন না হওয়ায় প্রশাসকের মাধ্যমেই পুর পরিষেবা পরিচালিত হচ্ছে। অর্থাৎ, ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ থেকে বছরের পর বছর বঞ্চিত ডোমকলবাসী।মামলাকারীর সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন , -"পুরসভা শুধু রাস্তা, নিকাশি, পানীয় জল বা আলো-পরিচ্ছন্নতার পরিষেবা দেওয়ার প্রতিষ্ঠান নয়,এটি স্থানীয় মানুষের গণতান্ত্রিক অংশগ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র"।


পুরসভার মেয়াদ ও নির্বাচন সম্পর্কে যে সাংবিধানিক কাঠামো রয়েছে, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় তার উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই বকেয়া থাকা পৌরসভাগুলিতে ভোট করানোর বিষয়ে তোরজোড় শুরু হয়েছে। শুধু ডোমকলই নয়, বিগত বেশ কয়েক বছর ধরে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পুরসভায় নির্বাচন আটকে রয়েছে।


কলকাতার পাশাপাশি হাওড়া, বিধাননগর, দুর্গাপুর, শিলিগুড়ির মতো মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং উত্তরবঙ্গ ও পাহাড়ের কার্সিয়াং, মিরিক, কালিম্পং, রায়গঞ্জ, বুনিয়াদপুর, ধূপগুড়ির পাশাপাশি বালি, পূজালি, পাঁশকুড়া, হলদিয়া, নদিয়ার কুপার্স ক্যাম্প এবং নলহাটির মতো বিভিন্ন পৌরসভায় দীর্ঘদিন নির্বাচন হয়নি। এই সমস্ত জায়গাতেই এতদিন প্রশাসকের মাধ্যমেই কাজ চালানো হচ্ছিল।চলতি সপ্তাহে ডোমকল পুরসভার ভোট সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

1 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

1 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন