শুভদীপ মন্ডল, বাঁকুড়া: রাজ ঐতিহ্যের ৪১৮ বছরের পুরানো শ্যামসুন্দরপুর রাজবাড়ীর সার্বজনীন দুর্গাপুজো উপলক্ষে রাজবাড়ী প্রাঙ্গণে অষ্টমীর শুভ সন্ধ্যায় উদ্বোধন হলো শারদীয়া চালচিত্র পত্রিকার নবম সংখ্যা। এই নবম সংখা উদ্বোধনে ও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও পুলিশ আধিকারিক দেবাশীষ চৌধুরী। বিশিষ্ট সমাজ সেবিকা মৌসুমী মুখার্জী মূল মূলত তার হাত ধরেই পত্রিকার মোড়ক উন্মোচন হয় । সাথে ছিলেন বিশিষ্ট শিক্ষক অঞ্জন মাইতি ,শংকর লোহার, নিবেদিতা মুখার্জি
পত্রিকা সম্পাদক রাহুল কর । এছাড়া শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্তবিশিষ্ট শিক্ষক সাধন কুমার মন্ডল, শিক্ষক সমীর কুমার লাহা,আবির কর, শংকরী প্রসাদ কর, অর্ধেন্দু মুখার্জি, উত্তম মন্ডল প্রমুখ।
এখানে উল্লেখ্য এই শ্যামসুন্দরপুর রাজবাড়ীর দুর্গাপুজো এবছর ৪১৮ তম বর্ষে পদার্পণ করল বিগত দিনে রাজবাড়ীর পুজো থাকলেও বর্তমানে তা সার্বজনীন রূপ পেয়েছে। রাজ পরিবারের সদস্য শুভেন্দু নারায়ণ সিং দেউ বলেন সকলের সহযোগিতায় এই পুজো সার্বজনীন হিসেবে আজ দ্বাদশ বর্ষ উদযাপিত হচ্ছে।
আগে রাজ পরিবারের মধ্যে থাকলেও গ্রামবাসীদের অংশগ্রহণ ছিল। চালচিত্র পত্রিকা উদ্বোধন ও অরুণ আলোয় অঞ্জলি নৃত্যগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে কয়েক হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। পত্রিকা সম্পর্কে কয়েকটি কথা বলেন বিশিষ্ট কবি দেবাশীষ চৌধুরী ,শংকর লোহার। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক আবির কর।