সাধন মন্ডল, বাঁকুড়া:খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে স্বচ্ছতা হি মিশন প্রকল্পে সেবা সংকল্প অভিযান অনুষ্ঠিত হলো আজ বাঁকুড়ার রানী মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা রানী বাঁধ বিধানসভার বিধায়ক ক্ষুদিরাম টুডু, খাতড়া মহকুমা শাসক, সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।

মুকুটমণিপুর রাস্তা ঝাঁট দিয়ে পরিষ্কার করেন মন্ত্রীসহ আধিকারিক বৃন্দ। মন্ত্রী ক্ষুদিরাম টুডু সাধারণের উদ্দেশ্যে স্বচ্ছতা নিয়ে বিশেষ বার্তা দেন, বলেন, একদিন ,এক ঘন্টা,এক সাথ। নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান মন্ত্রী।