Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
শিক্ষা ও স্বাস্থ্য

পথ নিরাপত্তা সপ্তাহে কাঁকড়তলা পুলিশের অভিনব উদ্যোগ, জরিমানা নয়—হেলমেট উপহার দিয়ে সচেতনতা

পথ নিরাপত্তা সপ্তাহে কাঁকড়তলা পুলিশের অভিনব উদ্যোগ, জরিমানা নয়—হেলমেট উপহার দিয়ে সচেতনতা

পথ দুর্ঘটনা রুখতে কড়া শাস্তির পাশাপাশি এবার মানবিক সচেতনতার বার্তা দিল বীরভূম জেলা পুলিশ। বৃহস্পতিবার জেলা পুলিশের উদ্যোগে এবং কাঁকড়তলা থানার ব্যবস্থাপনায় সেবা আমার যোগদান কর্মসূচির অংশ হিসেবে পালিত হল ‘পথ নিরাপত্তা সপ্তাহ’।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: পথ দুর্ঘটনা রুখতে কড়া শাস্তির পাশাপাশি এবার মানবিক সচেতনতার বার্তা দিল বীরভূম জেলা পুলিশ। বৃহস্পতিবার জেলা পুলিশের উদ্যোগে এবং কাঁকড়তলা থানার ব্যবস্থাপনায় সেবা আমার যোগদান কর্মসূচির অংশ হিসেবে পালিত হল ‘পথ নিরাপত্তা সপ্তাহ’। এই উপলক্ষে সাধারণ মানুষ ও গাড়িচালকদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করতে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য পদযাত্রার।


এদিন স্থানীয় বড়রা বাসস্ট্যান্ড এলাকায় সুসজ্জিত ট্যাবলো সহযোগে সচেতনতামূলক পদযাত্রার সূচনা হয়। তবে কর্মসূচিতে পুলিশের এক অভিনব উদ্যোগ বিশেষভাবে নজর কাড়ে। রাস্তায় হেলমেট ছাড়া মোটরবাইক চালাতে দেখা গেলে তাঁদের আটক করে জরিমানা করার পরিবর্তে সচেতন করে নতুন হেলমেট উপহার দেওয়া হয়। পুলিশের এই মানবিক উদ্যোগ পথচারী ও গাড়িচালকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলে।


পরবর্তীতে কাঁকড়তলা বাসস্ট্যান্ড এলাকাতেও একইভাবে সচেতনতামূলক পদযাত্রা বের করা হয়। হাতে বিভিন্ন সচেতনতামূলক বার্তা লেখা প্ল্যাকার্ড নিয়ে পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার এবং সাধারণ মানুষের সঙ্গে পদযাত্রায় পা মেলান দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। সেখানেও হেলমেটবিহীন মোটরবাইক চালকদের থামিয়ে পথ নিরাপত্তার গুরুত্ব বোঝানো হয় এবং তাঁদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ সাহা,কাঁকড়তলা থানার ওসি মহম্মদ হানিফ, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সদস্য প্রদীপ রুই দাস,সমাজসেবী রীতা ঘোষ, কৃষ্ণ গড়াই, শঞ্জু লায়েক, গোপীনাথ দাস প্রমুখ।


অনুষ্ঠানে বিধায়ক অনুপ সাহা বলেন, “পথের নিয়ম মানলে সমাজ বিপদমুক্ত থাকবে। হেলমেট পরা ও বৈধ লাইসেন্স রেখে গাড়ি চালানো শুধু নিয়ম পালন নয়, নিজের এবং অপরের প্রাণ বাঁচানোরও অঙ্গীকার।”


পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পুলিশের এই ব্যতিক্রমী সচেতনতামূলক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। জরিমানার পরিবর্তে সচেতনতা ও মানবিকতার মাধ্যমে পথ নিরাপত্তার বার্তা দেওয়ার এই উদ্যোগকে ঘিরে প্রশংসাও শোনা যায় বিভিন্ন মহলে।

Related News

দক্ষিণবঙ্গ উৎপল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা
শিক্ষা ও স্বাস্থ্য
দক্ষিণবঙ্গ উৎপল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা

দক্ষিণবঙ্গ উৎকল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হলো জেলা জুড়ে। বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় ...

1 days ago
মটগোদা আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
মটগোদা আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ...

মট গোদা জিপি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের স্বাস্থ্যকর্মী পার্বতী পাল এর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গ্রাম পঞ্চায...

1 days ago
নওপাড়া মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, মানবতার বার্তা
শিক্ষা ও স্বাস্থ্য
নওপাড়া মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, মানবতার...

ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন কর...

4 days ago
চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে ৬০ হাজার নিয়োগের অনুমোদন ক্যবিনেট মন্ত্রী সভার বৈঠকে Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে ৬০ হাজার নিয়োগের অনুমোদন ক্যবিনেট...

রাজ্যে ৬০ হাজার নিয়োগের অনুমোদন ক্যবিনেট মন্ত্রী সভার বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু ...

4 days ago
কলকাতার ছেলে অস্কার ক্লেইন পদক জিতে ইতিহাস গড়লেন আন্তর্জাতিক মঞ্চে ! Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
কলকাতার ছেলে অস্কার ক্লেইন পদক জিতে ইতিহাস গড়লেন আন্তর্জাতিক মঞ্চে !

স্ট্রিং ফিল্ড তত্ত্ব নিয়েও তাঁর কাজ আধুনিক তাত্ত্বিক পদার্থবিদ্যার গবেষণাকে এগিয়ে নিয়ে গিয়েছে। এই সব ক্ষেত্রেই তাঁর মৌলি...

9 days ago
দিনে তিনবার সাফাই বাধ্যতামূলক ! গাফিলতিতে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি স্বাস্থ্য ভবনের Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
দিনে তিনবার সাফাই বাধ্যতামূলক ! গাফিলতিতে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি স...

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অনিয়মের অভিযোগ নতুন নয়। পর্যাপ্ত সরঞ্জাম ও সাফাইকর্মী থাকা সত্ত্বেও ...

9 days ago
ভাষা নির্বাচন করুন