Sangbad Bharat
Tuesday, 03 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
জেলার খবর

জঙ্গলমহলের রানীবাঁধের দাপুটে তৃণমূল কংগ্রেস প্রাক্তন নেতা গৌউর টুডু গ্রেফতার

জঙ্গলমহলের রানীবাঁধের দাপুটে তৃণমূল কংগ্রেস প্রাক্তন নেতা গৌউর টুডু গ্রেফতার

জঙ্গলমহলের রানী বাঁধ ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী প্রাক্তন নেতা গৌউর টুডু র বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধরের হুমকি এবং জোর করে অন্যের বাড়িতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হলেন ।

সাধন মন্ডল, বাঁকুড়া: জঙ্গলমহলের রানী বাঁধ ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী প্রাক্তন নেতা গৌউর টুডু র বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধরের হুমকি এবং জোর করে অন্যের বাড়িতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হলেন । রানিবাঁধ থানা পুলিশ মঙ্গলবার রাতে রানিবাঁধের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে । বুধবার তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে আদালত সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানিবাঁধ ব্লকের এক মহিলা মঙ্গলবার রানিবাঁধ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, গৌর টুডু জোরপূর্বক তার বাড়িতে ঢুকে তাঁকে হুমকি দেন, মারধর করেন এবং শ্লীলতাহানি করেন। ওই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রাতেই পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে গৌউর টুডুকে গ্রেপ্তার করে।


জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জঙ্গলমহলে তৃণমূলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন গৌউর টুডু। বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূলের জেলা কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি রানিবাঁধ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কমিটিরও দায়িত্বে ছিলেন। তার স্ত্রী বিভাবতী টুডু বাঁকুড়া জেলা পরিষদের প্রাক্তন সহ-সভাধিপতি এবং বর্তমানে বাঁকুড়া জেলা পরিষদের সদস্যা।


উল্লেখ্য, এর আগেও গৌউর টুডুর বিরুদ্ধে সরকারি জমি দখল করে বহুতল বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনের পক্ষ থেকে সেই জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল বলে জানা যায়। এবার শ্লীলতাহানি, মারধর, হুমকি এবং জোর করে অন্যের বাড়িতে প্রবেশের অভিযোগে তাঁর গ্রেপ্তারিকে ঘিরে জঙ্গলমহলের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। খাতড়া মহকুমা আদালতে তোলার সময় গৌউর টুডুকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর দেননি।

Related News

জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে চন্দনপুর গ্রামে আইনি সচেতনতা শিবির, বার্তা দেওয়া হলো সামাজিক সচেতনতার
জেলার খবর
জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে চন্দনপুর গ্রামে আইনি সচেতনতা শিবির, ব...

৯ নভেম্বর জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে সোমবার সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত চন্দনপুর গ্রামে অনুষ্ঠিত হলো আইনি সচেতন...

3 hrs ago
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।
জেলার খবর
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।

বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তের ব্লক রায়পুরের সনাগারা গ্রাম পঞ্চায়েতের জঙ্গল লাখোয়া গ্রাম মরুকুম এই গ্রামে প্রায় ৭০ ...

7 hrs ago
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Breaking
জেলার খবর
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের...

ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। সেই কর্মসূচির সঙ্গে সা...

1 days ago
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন
জেলার খবর
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা...

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সিউড়ি শহরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও পদযাত্...

2 days ago
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না
জেলার খবর
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না

গলায় পরপর কুড়ুলের কোপ! ভাইদের সাথে পৃথক সংসারে না থাকার অভিযোগে ভোররাতে স্বামীকে নৃশংস ভাবে খুন করে গ্রেফতার স্ত্রী। পখন...

3 days ago
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির
জেলার খবর
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক ...

নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতি করার অধিকার থাকবে না বলে বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রতিবাদ জানাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক ...

4 days ago
ভাষা নির্বাচন করুন