সাধন মন্ডল বাঁকুড়া:- সমাজ সেবার কোন নির্দিষ্ট সীমা থাকে না সে কথাই প্রমাণ করলেন বাঁকুড়া জেলার রায়পুর গ্রামের বিশিষ্ট সমাজকর্মী মনি শংকর দত্ত। আজ তিনি ঝাড়গ্রাম জেলার বিনপুর বাজারের অত্যন্ত গরিব ও মেধাবী ছাত্র সাগর গোস্বামীর পাশে এসে দাঁড়ালেন এখানে উল্লেখ্য সাগর গোস্বামী এবছর নিট পরীক্ষায় ডাক্তারি পড়ার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু অভাব তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ।সেই অভাবের সংসারে কিছুটা প্রলেপ দেওয়ার চেষ্টায় সমাজকর্মী মনি শংকর দত্ত এগিয়ে এলেন। তার হাতে আঠারো হাজার টাকা সহ প্রয়োজনীয় খাতা পত্র ও কলম তুলে দিলেন। আগামী দিনে আমৃত্যু তার পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন বলেও কথা দিলেন।
মনি শংকর বাবুর এই সহযোগিতায় খুশি ও কৃতজ্ঞ সাগর গোস্বামীর বাবা অজিত গোস্বামী ও মা কৃষ্ণা গোস্বামী।
এখানে উল্লেখ্য সাগর গোস্বামীর বাবা একজন পূজারী ব্রাহ্মণ কিন্তু বর্তমানে ক্যান্সার আক্রান্ত একজন রোগী। মা সেলাই মেশিন চালিয়ে কোন রকমে সংসার চালান।। ছোট থেকেই সাগর গোস্বামী অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন বলেই তার বিদ্যালয়ের ও প্রাইভেটের শিক্ষকরা জানিয়েছেন। সাগরের মা বাবা জানান মাধ্যমিক পরীক্ষাতেও সাগর ভালো ফল করেছিল সেই জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বিনপুর থানার সহযোগিতায় সারা বছর ধরেই তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকেও তাকে সংবর্ধনা জানানো হয়। এবার
অভাবি ও মেধাবী এই ছাত্রের পাশে এসে দাঁড়ালেন বাঁকুড়া জেলার রাইপুরের বাসিন্দা মনি শংকর দত্ত।মনি শংকর বাবু বলেন আমি সাগর গোস্বামীর পাশে থাকতে পারলে নিজেকে কৃতার্থ মনে করব। ও একজন ভালো ডাক্তার হয়ে অসহায় মানুষদের পাশে থেকে সেবা করুক এই কামনা করি। সাগরের ইংরেজি বিষয়ের শিক্ষক সন্দীপ ভট্টাচার্য বলেন সাগরকে ছোট থেকেই দেখেছি ও যেন ইস্পাতের টুকরো। অত্যন্ত অভাবের সংসারে থেকে যেভাবে পরিশ্রম করে পড়াশোনা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ভালো ফল করে নিট পরীক্ষায় ভালো রেজাল্ট করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। ওর পরিশ্রমের মূল্য পেতে চলেছে এবারে ওর ডাক্তারি পড়ার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি।