সংবাদ ভারত ডেস্ক | 29 oct 2026 : প্রাক্তন তথ্য ও সংস্কৃতি দফতরের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।তদন্তে অসহযোগিতার অভিযোগে CGO কমপ্লেক্স থেকেই প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। CGO কমপ্লেক্স থেকে লালবাজার নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ।
কী কী অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ?
ইউনেসকোর নাম অপব্যবহার: অভিযোগ রয়েছে যে, মাসআর্ট (MassArt) নামক সংস্থার আড়ালে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধচ্ছান্দা সেন নিজেদের ইউনেসকোর আনুষ্ঠানিক অংশীদার বা স্পনসরড বলে দাবি করেছিলেন। অথচ ইউনেসকোর সাথে তাঁদের কোনো বাণিজ্যিক চুক্তি বা আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না।
ডোনাট পাস ও টিকিট বিক্রি করে অর্থ সংগ্রহ:
২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাধারণ মানুষের কাছ থেকে দুর্গাপুজোর প্রিভিউ শো ও বিশেষ প্রবেশের জন্য চড়া দামে ডোনার পাস বিক্রি করা হয়। অভিযোগ অনুযায়ী—
• ২০২২ সালে প্রায় ১৯,০০০ পাস
• ২০২৩ সালে প্রায় ৩৪,০০০ পাস
• ২০২৪ সালে প্রায় ৬১,০০০ পাস বিক্রি করা হয়
কোটি কোটি টাকা আত্মসাৎ: এই পাস বিক্রির মাধ্যমে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা তোলা হয় বলে অভিযোগ করেছেন তদন্তকারীরা। এই বিপুল পরিমাণ অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে।
এরই মধ্যে, এই দুর্নীতির মামলায়, ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, তাঁকে জেরা করে কি দুর্নীতির মানি-ট্রেল সম্পর্কে নতুন তথ্য সামনে আসবে ?