Sangbad Bharat
Monday, 24 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত... টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত...
জেলার খবর

ইছামতির বাঁশের সাঁকো ভেঙে বিপাকে দুই পাড়ের মানুষ, ৩০ কিমি ঘুরপথে ছাত্র-রোগী থেকে কৃষক

ইছামতির বাঁশের সাঁকো ভেঙে বিপাকে দুই পাড়ের মানুষ, ৩০ কিমি ঘুরপথে ছাত্র-রোগী থেকে কৃষক

স্বরূপনগরের ইছামতি নদীর উপর টিপি-কাটাবাগান সংযোগকারী বাঁশের সাঁকো ভেঙে বিপাকে পড়েছেন দুই পাড়ের কয়েক হাজার মানুষ

বসিরহাট : স্বরূপনগরের ইছামতি নদীর উপর টিপি-কাটাবাগান সংযোগকারী বাঁশের সাঁকো ভেঙে বিপাকে পড়েছেন দুই পাড়ের কয়েক হাজার মানুষ। মঙ্গলবার সকালে বসিরহাটের স্বরূপনগর ব্লকের টিপি-কাটাবাগানে কচুরিপানার চাপে সাঁকোটির একটি বড় অংশ ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে যায় যাতায়াত। ফলে ছাত্রছাত্রী, অসুস্থ রোগী, কৃষক, অফিসযাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইছামতি নদীর একদিকে টিপি এবং অন্যদিকে কাটাবাগান।


দুই এলাকার মানুষের যোগাযোগের অন্যতম ভরসা এই বাঁশের সাঁকো। প্রতিদিন বহু মানুষ এই সাঁকো ব্যবহার করে যাতায়াত করেন। নদী পারাপারের ক্ষেত্রে সাঁকোটি বন্ধ হয়ে যাওয়ায় এখন বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, সাঁকো দিয়ে সরাসরি নদী পার হওয়া সম্ভব না হলে বিভিন্ন কাজে ঘুরপথে যেতে হবে। বিশেষ করে অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া, পড়ুয়াদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষকদের চাষের কাজে নদীর ওপারে যাওয়ার ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হয়েছে। তাদের অভিযোগ, অনেক ক্ষেত্রে প্রায় ৩০ কিলোমিটার ঘুরে যেতে হবে।


বাসিন্দাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই নদীর উপর একটি স্থায়ী কংক্রিটের সেতুর দাবি জানিয়ে আসছেন তারা। তৃণমূল সরকারের আমল থেকে বারবার সেতু তৈরির দাবি জানানো হলেও এখনও পর্যন্ত বাস্তবে কোনও কাজ হয়নি। প্রতিবারই আশ্বাস মিলেছে, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাদের। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার পর ফের নতুন করে কংক্রিটের সেতুর দাবি জোরালো হয়েছে। স্থানীয়দের বক্তব্য, প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ পথটিতে দ্রুত স্থায়ী সেতু তৈরি না হলে আগামী দিনে আরও বড় দুর্ভোগ তৈরি হতে পারে।

Related News

রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা Breaking
জেলার খবর
রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা

রাজ্য সরকারের গত ১০০ দিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে বীরভূমের খয়রাশোলে পথ সভা বিজেপির

9 hrs ago
বাঁকুড়া শহরে খাবারের দোকানে আচমকা পুলিশের অভিযানে ছড়াল চাঞ্চল্য।
জেলার খবর
বাঁকুড়া শহরে খাবারের দোকানে আচমকা পুলিশের অভিযানে ছড়াল চাঞ্চল্য।

বাঁকুড়া সদর থানার পুলিশ ও ডিআইবির যৌথ উদ্যোগে বাঁকুড়া শহরের বিভিন্ন বিরিয়ানি, মিষ্টি ও খাবারের দোকানে অভিযান চালানো হ...

22 hrs ago
শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় Breaking
জেলার খবর
শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায়

সমাজের অধিকার, শিক্ষা ও সার্বিক উন্নয়ন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২২ শে আগষ্ট শনিবার বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর...

1 days ago
উদ্বোধনের চার মাসের মধ্যেই ভেঙে পড়ল কজওয়ে, পরিদর্শনে বিধায়ক, খবরের জেরে প্রশাসনিক তৎপরতা শুরু Breaking
জেলার খবর
উদ্বোধনের চার মাসের মধ্যেই ভেঙে পড়ল কজওয়ে, পরিদর্শনে বিধায়ক, খবরের জে...

উদ্বোধনের মাত্র চার মাসের মাথায় প্রাকৃতিক দুর্যোগের সময় ভেঙে পড়েছিল হিংলো নদীর উপর নির্মিত কজওয়ের একাংশ। একইসঙ্গে নদীর ...

2 days ago
ঝাড়গ্রাম জেলার বিনপুরের অভাবী মেধাবী ছাত্রের স্বপ্ন পূরণে এগিয়ে এলেন রাইপুরের সমাজ কর্মী মনি শংকর
জেলার খবর
ঝাড়গ্রাম জেলার বিনপুরের অভাবী মেধাবী ছাত্রের স্বপ্ন পূরণে এগিয়ে এলেন...

সমাজ সেবার কোন নির্দিষ্ট সীমা থাকে না সে কথাই প্রমাণ করলেন বাঁকুড়া জেলার রায়পুর গ্রামের বিশিষ্ট সমাজকর্মী মনি শংকর দত্...

2 days ago
বিজেপি কর্মীদের উদ্যোগে আজ রাইপুর গ্রামীণ হাসপাতাল চত্বর পরিষ্কার। Breaking
জেলার খবর
বিজেপি কর্মীদের উদ্যোগে আজ রাইপুর গ্রামীণ হাসপাতাল চত্বর পরিষ্কার।

ভারতীয় জনতা পার্টির রাইপুর এক নম্বর মন্ডলের দলীয় কর্মীদের নিয়ে বিজেপি নেতা সুভাষ ডাঙ্গরের নেতৃত্বে ও মানস সর্দারের পর...

3 days ago
ভাষা নির্বাচন করুন