Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
রাজ্য-রাজনীতি

শ্রীরামপুরে মমতার সভা নিয়ে আজ শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে

শ্রীরামপুরে মমতার সভা নিয়ে আজ শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে

শ্রীরামপুরে মমতার সভা নিয়ে আজ শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।শুক্রবার বেলা বারোটা নাগাদ মামলার শুনানি রয়েছে।

মোল্লা জসিমউদ্দিন, রাজ্যে পালাবদলের পর কলকাতার বাইরে প্রথম সভা করার কথা ছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই সভা হচ্ছে না। সভার দিন পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সদ্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়া রবীন্দ্র ঘুঘে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।


শুক্রবার বেলা বারোটা নাগাদ মামলার শুনানি রয়েছে। ওই শুনানির উপরেই নির্ভর করছে, আদৌ মমতা শ্রীরামপুরে সভা করতে পারবেন কিনা? শ্রীরামপুরের মাহেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল ও সভার জন্য পুলিশ অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কালীঘাট তৃণমূলের নেতা তথা চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়ে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করার অনুমতি দেন।


বিচারপতি জানিয়ে দেন, মাহেশের জগন্নাথদেব স্নানপিঁড়ি ময়দানে সভা করতে পারবেন মমতা। তবে ২,০০০ লোকের বেশি জমায়েত যেন না হয়।বিচারপতি ভট্টাচার্যের সভাস্থল ব্যবহারের অনুমতি নিয়েই ব্যাখ্যা চেয়ে দুপুরেই প্রধান বিচারপতি ঘুগে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য। তিনি সওয়ালে বলেন, 'ওই মাঠটি ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। এখন রাজনৈতিক সভার জন্য কোনও ব্যক্তিকে জোর করতে পারে না পুলিশ। ব্যক্তিগত সম্পত্তির বিষয়টি থেকে পুলিশকে নিষ্কৃতি দেওয়া হোক। অথবা, অন্য কোনও জায়গায় কর্মসূচি করা হোক।'


রাজ্যের সুরে সুর মেলায় মাহেশের ওই মাঠটির মালিকপক্ষও। তাদের বক্তব্য, ওই জমি ধর্মীয় এবং সাংস্কৃতিক কাজে ব্যবহার করতে দেওয়া হয়। রাজনৈতিক কর্মসূচিতে তারা ওই জমি দিতে ইচ্ছুক নয়।' বিকেলে শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কালীঘাট তৃণমূলের কর্মসূচি পিছিয়ে দেওয়ার নির্দেশ দেয়।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

1 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

1 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন