Sangbad Bharat
Sunday, 26 July 2026
Home খেলা জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি
Breaking News
APAAR ID নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের স্বেচ্ছাসেবী হলে থাকতেই হবে অপট আউটের সুযোগ সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত রাজ্য সরকারের পাকিস্তানের কর্তৃত্ব অস্বীকার: আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বেলুচিস্তানের ‘স্বঘোষিত প্রশাস... শিক্ষক সংকটে সাত মাস ধরে তালাবন্ধ শিশু শিক্ষাকেন্দ্র, বিপাকে বীরভূমের খন্নি গ্রামের পড়ুয়... রাজ্যসভার সাংসদপদে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। ১ দিনও অধিবেশনে না গিয়ে ইস্তফা ইংল্যান্ড কে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা, ৮ মিনিটেই ব্রিটিশ বধ। ১৮ বছর পর কলকাতায় আসছেন কবি,সাহিত্যিক তসলিমা নাসরিন ১ আগস্ট থেকে ইসকনের হাতে মিড ডে মিল, ডিম নিয়ে জল্পনার মাঝেই বড় বার্তা প্রশাসনের APAAR ID নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের স্বেচ্ছাসেবী হলে থাকতেই হবে অপট আউটের সুযোগ সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত রাজ্য সরকারের পাকিস্তানের কর্তৃত্ব অস্বীকার: আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বেলুচিস্তানের ‘স্বঘোষিত প্রশাস... শিক্ষক সংকটে সাত মাস ধরে তালাবন্ধ শিশু শিক্ষাকেন্দ্র, বিপাকে বীরভূমের খন্নি গ্রামের পড়ুয়... রাজ্যসভার সাংসদপদে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। ১ দিনও অধিবেশনে না গিয়ে ইস্তফা ইংল্যান্ড কে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা, ৮ মিনিটেই ব্রিটিশ বধ। ১৮ বছর পর কলকাতায় আসছেন কবি,সাহিত্যিক তসলিমা নাসরিন ১ আগস্ট থেকে ইসকনের হাতে মিড ডে মিল, ডিম নিয়ে জল্পনার মাঝেই বড় বার্তা প্রশাসনের
ব্যবসা ও বানিজ্য

এবার নজরে আপনার কেনাকাটা, কী কিনছেন, কত খরচ করছেন সব তথ্য সংগ্রহ করতে পারে কেন্দ্র

এবার নজরে আপনার কেনাকাটা, কী কিনছেন, কত খরচ করছেন সব তথ্য সংগ্রহ করতে পারে কেন্দ্র

প্রতিদিনের কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন পণ্যের কত টাকা খরচ হচ্ছে, সেই তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন প্রতিবেদনে দাবি, মূল্যবৃদ্ধি ও বাজারের প্রবণতা বিশ্লেষণ করতেই নেওয়া হতে পারে এই উদ্যোগ।

রুদ্র বিশ্বাস, বনগাঁ: দেশের সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার অভ্যাস নিয়ে বড়সড় সমীক্ষার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। কনজিউমার এক্সপেন্ডিচার সার্ভের মাধ্যমে শহর ও গ্রামের মানুষ কোন পণ্য কিনছেন, কত টাকা ব্যয় করছেন এবং বাজারে কোন জিনিসের চাহিদা বাড়ছে, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হতে পারে। ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, এই সমীক্ষার দায়িত্বে থাকতে পারে ভারতের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক। যদিও কবে থেকে এই কর্মসূচি শুরু হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে প্রস্তাবিত এই পরিকল্পনায় দেশের অধিকাংশ খুচরো ব্যবসাকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।


মুদি দোকান, ওষুধের দোকান, পোশাকের শোরুম, ইলেকট্রনিক্স ও গৃহস্থালির যন্ত্রপাতির দোকান প্রায় সব ধরনের খুচরো ব্যবসার বিক্রির তথ্য এই সমীক্ষায় অন্তর্ভুক্ত হতে পারে। টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনের মতো টেকসই পণ্যের পাশাপাশি খাদ্যসামগ্রী, ভোগ্যপণ্য, ওষুধ ও পোশাকের বিক্রির তথ্যও সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এই তথ্যের ভিত্তিতে দেশের কোন অঞ্চলে কোন ধরনের পণ্যের চাহিদা বেশি এবং ভোক্তাদের ব্যয়ের প্রবণতা কীভাবে বদলাচ্ছে, তা বিশ্লেষণ করতে চাইছে সরকার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মূল্যস্ফীতি পর্যবেক্ষণ ও বাজার বিশ্লেষণের ক্ষেত্রেও এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


প্রসঙ্গত, ডিজিটাল পেমেন্টের ব্যবহার দ্রুত বাড়ায় তথ্য সংগ্রহের প্রক্রিয়াও আরও সহজ হতে পারে। উল্লেখ্য, গত জুন মাসে মুদি দোকান ও সুপারমার্কেটগুলিতে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে মোট আর্থিক লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৯ হাজার ৭০৫ কোটি টাকা।

Related News

আগামী প্রজন্মের কীটনাশক হিসাবে ভারতের ছোট জোতের চাষিদের জন্য বেয়ার নিয়ে এল ট্রান্স
ব্যবসা ও বানিজ্য
আগামী প্রজন্মের কীটনাশক হিসাবে ভারতের ছোট জোতের চাষিদের জন্য বেয়ার নিয়...

ট্রান্স একটি উদ্ভাবনাপূর্ণ, নতুন ধরনের কীটনাশক যা তুলো চাষিদের সাহায্য করবে চোষা কীট বা শেষক পোকাদের আক্রমণ থেকে তাদের ফ...

2 days ago
ভারতে উপস্থিতি বাড়াল মন্ট্রা ইলেকট্রিক; কলকাতায় e-SCV ডিলারশিপের উদ্বোধন হল
ব্যবসা ও বানিজ্য
ভারতে উপস্থিতি বাড়াল মন্ট্রা ইলেকট্রিক; কলকাতায় e-SCV ডিলারশিপের উদ্বো...

ভারতের ফুল-স্পেকট্রাম বৈদ্যুতিক বাণিজ্যিক ব্র্যান্ড মন্ট্রা ইলেকট্রিক হাওড়া, কলকাতায় নিজের প্রথম অত্যাধুনিক বৈদ্যুতিক ছো...

8 days ago
মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের আওতায় ভারতের সবচেয়ে বড় ডিসপোজেবল হাইজিন পণ্য উৎপাদন কেন্দ্রের শক্তিতে বেবি কেয়ার, মহিলা হাইজিন ও অ্যাডাল্ট কেয়ার ক্ষেত্রে দ্রুত এগোচ্ছে পান হেলথ
ব্যবসা ও বানিজ্য
মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের আওতায় ভারতের সবচেয়ে বড় ডিসপোজেবল হাইজিন প...

হাইজিন পণ্য তৈরির ক্ষেত্রে ভারতের অন্যতম শীর্ষ সংস্থা পান হেলথ বড় পরিসরে উৎপাদন, নিয়মিত নতুন পণ্য বাজারে আনা এবং কেন্দ...

9 days ago
নদীয়ার দেবগ্রামে আর্থিক সচেতনতার বার্তা,মহিলাদের নিয়ে গ্রামীণ কোটা–ক্রেডিট এক্সেস ইন্ডিয়া ফাউন্ডেশনের কর্মশালা
ব্যবসা ও বানিজ্য
নদীয়ার দেবগ্রামে আর্থিক সচেতনতার বার্তা,মহিলাদের নিয়ে গ্রামীণ কোটা–ক্...

আর্থিকভাবে স্বনির্ভর ও ডিজিটাল প্রতারণা সম্পর্কে সচেতন সমাজ গড়ার লক্ষ্যে নদীয়া জেলার কালীগঞ্জ ব্লকের,দেবগ্রামে অনুষ্ঠি...

14 days ago
MADHYA PRADESH TOURISM SHINES AT TTF 2026, Kolkata
ব্যবসা ও বানিজ্য
MADHYA PRADESH TOURISM SHINES AT TTF 2026, Kolkata

Strengthening ties with Eastern India’s travel trade through immersive destination experiences, strategic partnerships, ...

14 days ago
ডিজে বাজবে মামলায় বিধাননগর আদালতে গরহাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়, ১৮ জুলাই পরবর্তী শুনানি Breaking
ব্যবসা ও বানিজ্য
ডিজে বাজবে মামলায় বিধাননগর আদালতে গরহাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়, ১৮ জু...

ডিজে মামলায় কড়া পদক্ষেপ গ্রহণের পথে বিধাননগর ফৌজদারি আদালত? পরপর দু'বার তারিখ পেয়েও ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিত...

15 days ago