Sangbad Bharat
Saturday, 05 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ... নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ...
ব্যবসা ও বানিজ্য

ডিজে বাজবে মামলায় বিধাননগর আদালতে গরহাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়, ১৮ জুলাই পরবর্তী শুনানি

ডিজে বাজবে মামলায় বিধাননগর আদালতে গরহাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়, ১৮ জুলাই পরবর্তী শুনানি

ডিজে মামলায় কড়া পদক্ষেপ গ্রহণের পথে বিধাননগর ফৌজদারি আদালত? পরপর দু'বার তারিখ পেয়েও ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গরহাজির তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

মোল্লা জসিমউদ্দিন, ডিজে মামলায় কড়া পদক্ষেপ গ্রহণের পথে বিধাননগর ফৌজদারি আদালত? পরপর দু'বার তারিখ পেয়েও ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গরহাজির তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির আবেদনের পরেই কড়া পদক্ষেপ বিধাননগর আদালতের। এবার তৃণমূল সাংসদকে আল্টিমেটাম দিল কোর্ট। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে ১৮ জুলাই তৃতীয়বার তলব করা হল তাঁকে। বুধবার আদালতের নির্ধারিত সময়ে অভিষেক হাজিরা না দেওয়ায়, আদালতে রাজ্য সরকার ও সিআইডির তরফের আইনজীবীরা জানান, -'অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করা হলেও তিনি হাজিরা দিচআদালতের নির্দেশ ছিল স্পষ্ট। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে দুপুর গড়ালেও বিধাননগর আদালতে দেখা মিলল না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।


আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তুলে এবার প্রয়োজনীয় আইনজীবী 'ডিজে' মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। বুধবার সকাল ১০ টার মধ্যে আদালতে উপস্থিত থাকার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে দুপুর হয়ে গেলেও তিনি আদালতে আসেননি। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন গত মঙ্গলবারই বিধাননগর এসিজিএম আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানেও স্বস্তি পাননি তিনি। এবার ১৮ জুলাই অভিষেককে বিধাননগর আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কণ্ঠস্বরের নমুনা না দিলে কড়া পদক্ষেপের হুশিয়ারি বিচারকের।


প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে গত মে মাসে বাগুইআটির একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেছিলেন, ‘আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দএই মন্তব্যকে কেন্দ্র করে বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন।


পরে মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। তদন্তের স্বার্থে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুধবার হাজিরার নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও তিনি আদালতে উপস্থিত না হওয়ায় মামলাকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি জল্পনা শুরু হয়েছে।আগামী ১৮ জুলাই বিধাননগর আদালতে ডিজে মামলায় পরবর্তী শুনানি রয়েছে।


Related News

ওয়ালমার্ট বৃদ্ধি এমএসএমই কানেক্ট কলকাতা ২০২৬ পশ্চিমবঙ্গের উদ্যোক্তাদের জন্য বাজারে প্রবেশাধিকার ও রপ্তানি প্রস্তুতিকে অগ্রাধিকার দিল
ব্যবসা ও বানিজ্য
ওয়ালমার্ট বৃদ্ধি এমএসএমই কানেক্ট কলকাতা ২০২৬ পশ্চিমবঙ্গের উদ্যোক্তাদে...

আইডিয়াস টু ইমপ্যাক্ট ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়ালমার্ট বৃদ্ধি কলকাতায় আয়োজন করল ‘ওয়ালমার্ট বৃদ্ধি এমএসএমই কানেক্ট ২০...

1 days ago
বিশ্বমঞ্চে বীরভূমের শিল্প: বোলপুরে MSME-র ডিজিটাল বিপণন ও রপ্তানি বিষয়ক জাতীয় কর্মশালা
ব্যবসা ও বানিজ্য
বিশ্বমঞ্চে বীরভূমের শিল্প: বোলপুরে MSME-র ডিজিটাল বিপণন ও রপ্তানি বিষয়...

বীরভূমের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসাকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে বোলপুরে অনুষ্ঠিত হলো “ডিজ...

7 days ago
হাসনাবাদে অবৈধ মূল্যবৃদ্ধি রুখতে প্রশাসনের বাজার অভিযান Breaking
ব্যবসা ও বানিজ্য
হাসনাবাদে অবৈধ মূল্যবৃদ্ধি রুখতে প্রশাসনের বাজার অভিযান

হাসনাবাদে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অবৈধ মূল্যবৃদ্ধি রুখতে হাসনাবাদ বনবিবি সেতু সংলগ্ন বাসস্ট্যান্ড বাজারে একাধিক মুদি, ...

9 days ago
সেলের সমন্বয়ে নরাকাস (উপক্রম-২), কলকাতার অর্ধবার্ষিক বৈঠক সম্পন্ন
ব্যবসা ও বানিজ্য
সেলের সমন্বয়ে নরাকাস (উপক্রম-২), কলকাতার অর্ধবার্ষিক বৈঠক সম্পন্ন

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (সেল), সি.এম.ও., কলকাতা কার্যালয়ের সমন্বয়ে নগর রাজভাষা কার্যন্বয়ন সমিতি (উপক্রম-২), ...

10 days ago
কলকাতার ন্যাশনাল ফিন্যান্সিয়াল লিটারেসি ক্যুইজে তরুণ মেধার মূল্যায়নে এনআইএসএম এবং সেবি  আর্থিক বাজার এবং দায়িত্বশীল বিনিয়োগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ
ব্যবসা ও বানিজ্য
কলকাতার ন্যাশনাল ফিন্যান্সিয়াল লিটারেসি ক্যুইজে তরুণ মেধার মূল্যায়নে ...

ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেটস (এনআইএসএম), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-র সহযোগিতায...

11 days ago
আয়শার ট্রাকস অ্যান্ড বাসেস হাওড়ায় Eicher Pro X-এর জন্য নিবেদিত ডিলারশিপ উদ্বোধন করেছে।হাওড়ার Future Automobile Agency Private Limited, Eicher Pro X-এর ডিজিটাল-ফার্স্ট ডিলারশিপ নেটওয়ার্কের অংশ।
ব্যবসা ও বানিজ্য
আয়শার ট্রাকস অ্যান্ড বাসেস হাওড়ায় Eicher Pro X-এর জন্য নিবেদিত ডিলা...

• হাওড়ার Future Automobile Agency Private Limited, Eicher Pro X-এর ডিজিটাল-ফার্স্ট ডিলারশিপ নেটওয়ার্কের অংশ। • উন্নত প...

14 days ago
ভাষা নির্বাচন করুন