মোল্লা জসিমউদ্দিন, ম: বেয়ার ঘোষণা করল যে তারা বাজারে নিয়ে আসছে ট্রান্স। ট্রান্স একটি উদ্ভাবনাপূর্ণ, নতুন ধরনের কীটনাশক যা তুলো চাষিদের সাহায্য করবে চোষা কীট বা শেষক পোকাদের আক্রমণ থেকে তাদের ফসলকে বাঁচাতে। এই সব চোষা কীটদের মধ্যে পড়ে জাবপোকা, শোষকপোকা এবং সাদা মাছির বাচ্চা। ট্রান্সে রয়েছে এক ঢিলে দুটি সমস্যা সমাধানের কৌশল, যা কাজ করে দুভাবে। ট্রান্স দেয় বিস্তৃত পরিসরে বহু ধরনের নিয়ন্ত্রণ যার ফলে ফসলের স্বাস্থ্য ভাল হয়, উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং চাষিদের লাভ বাড়ে। মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, রাজস্থান, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পাঞ্জাব এবং হরিায়ানা সহ তুলো চাষ হয় এমন গুরুত্বপূর্ণ সব রাজ্যে ট্রান্স পাওয়া যাবে ২০২৬ এর জুলাই থেকে।
নানা ধরনের শোষক পোকা ভারতে তুলোচাষের ক্ষেত্র ধারাবাহিক বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই পোকাগুলোর উপদ্রব দেখা দেয় এক সঙ্গে। এর জেরে ক্ষতিকর পোকাগুলি ক্রমশ কীটনাশক প্রতিরোধী হয়ে ওঠে। ফলে বাজারে যে সব কীটনাশক পাওয়া যায় সেগুলো শোষক পোকার জোরালো আক্রমণ ঠেকাতে সাশ্রয়ী সমাধান দিতে পারে না। এর ফলে ফসলের গুণমান কমে, ফলন কম হয় এবং চাষিদের উৎপাদন খরচ বাড়তেই থাকে।ট্রান্স পাওয়া যাবে ১০০ মিলিলিটার, ২২০ মিলিলিটার, এবং ৫০০ মিলিলিটার প্যাকে।