Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
জেলার খবর

কংগ্রেস ত্যাগ না করলে খু/ন হতে হতো না দীপক ঘোষকে, বীরভূমের স্মরণসভায় মন্তব্য

কংগ্রেস ত্যাগ না করলে খু/ন হতে হতো না দীপক ঘোষকে, বীরভূমের স্মরণসভায় মন্তব্য

খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের তৎকালীন সভাপতি দীপক ঘোষ আততায়ীর হাতে খুন হন ২২ অক্টোবর। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার খয়রাশোলের অশোক ঘোষ স্মৃতি ভবনে আয়োজিত হয় অষ্টম স্মরণসভা। সেখানে স্মৃতিচারণ করতে গিয়ে উঠে আসে তাঁর রাজনৈতিক জীবনের নানা দিক এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা


সেখ রিয়াজউদ্দিন, খয়রাশোল:

 খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের তৎকালীন সভাপতি দীপক ঘোষ আততায়ীর হাতে খুন হন ২২ অক্টোবর। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার খয়রাশোলের অশোক ঘোষ স্মৃতি ভবনে আয়োজিত হয় অষ্টম স্মরণসভা। সেখানে স্মৃতিচারণ করতে গিয়ে উঠে আসে তাঁর রাজনৈতিক জীবনের নানা দিক এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা। পাশাপাশি, কংগ্রেস ত্যাগের প্রসঙ্গ টেনে মন্তব্য করা হয়, বিগত দিনে কংগ্রেস ত্যাগ না করলে অশোক ঘোষ, আনিসুর রহমান,দীপক ঘোষকে খুন হতে হতো না।


তিন শহীদের শুভানুধ্যায়ীদের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় শহীদ দীপক ঘোষের প্রতিকৃতিতে এবং শহীদ অশোক ঘোষ ও আনিসুর রহমানের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ব্যক্তিরা তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে শহীদদের জীবন, আদর্শ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।


স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখার বার্তা সর্বদা দিয়ে গিয়েছেন শহীদ দীপক ঘোষ। তাঁর দাদা অশোক ঘোষও সবসময় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলতেন। তাঁদের সেই আদর্শ ও জনসেবার মানসিকতা আজও স্মরণ করেন শুভানুধ্যায়ীরা।


শহীদদের অনুপস্থিতিতে সমাজে যে শূন্যতা তৈরি হয়েছে, সেই প্রসঙ্গেও আক্ষেপ প্রকাশ করা হয়। অনুষ্ঠানের শেষে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তপন সাহা, শিক্ষক আব্দুর রহমান, সমাজসেবী শঙ্কর গড়াই, বিকাশ ঘোষ সহ শহীদ পরিবারের বহু শুভানুধ্যায়ী।


এদিনের কর্মসূচি সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন স্বপন সেন। শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা তাঁরা দিয়ে গিয়েছেন, তা আগামী দিনেও বজায় রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে স্মরণসভা শেষ হয়।

Related News

রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।
জেলার খবর
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।

বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তের ব্লক রায়পুরের সনাগারা গ্রাম পঞ্চায়েতের জঙ্গল লাখোয়া গ্রাম মরুকুম এই গ্রামে প্রায় ৭০ ...

3 hrs ago
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Breaking
জেলার খবর
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের...

ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। সেই কর্মসূচির সঙ্গে সা...

1 days ago
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন
জেলার খবর
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা...

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সিউড়ি শহরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও পদযাত্...

2 days ago
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না
জেলার খবর
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না

গলায় পরপর কুড়ুলের কোপ! ভাইদের সাথে পৃথক সংসারে না থাকার অভিযোগে ভোররাতে স্বামীকে নৃশংস ভাবে খুন করে গ্রেফতার স্ত্রী। পখন...

3 days ago
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির
জেলার খবর
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক ...

নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতি করার অধিকার থাকবে না বলে বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রতিবাদ জানাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক ...

4 days ago
পশুহাট চালুর দাবিতে রাজনগর বিডিওকে ডেপুটেশন, কালীপুজোর পর আলোচনার আশ্বাস
জেলার খবর
পশুহাট চালুর দাবিতে রাজনগর বিডিওকে ডেপুটেশন, কালীপুজোর পর আলোচনার আশ্ব...

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পশুহাট। এর ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন পশুপালক, ব্যবসায়ী থেকে শুরু করে পশুহাটকে কেন্দ্র...

5 days ago
ভাষা নির্বাচন করুন