Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
রাজ্য-রাজনীতি

শ্রীরামপুরে মমতার সভা মামলা গেল ফের সিঙ্গেল বেঞ্চে

শ্রীরামপুরে মমতার সভা মামলা গেল ফের সিঙ্গেল বেঞ্চে

শুক্রবারেও হুগলির শ্রীরামপুরের মাহেশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে আইনি জটিলতা কাটল না। সভার অনুমতি সংক্রান্ত মামলা নিয়ে এদিন গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মোল্লা জসিমউদ্দিন, শুক্রবারেও হুগলির শ্রীরামপুরের মাহেশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে আইনি জটিলতা কাটল না। সভার অনুমতি সংক্রান্ত মামলা নিয়ে এদিন গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলাটি ত্রুটিপূর্ণ হওয়ায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তা ফের সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। এর পাশাপাশি দ্রুত মামলাটির নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে।


শুক্রবার শ্রীরামপুরের মাহেশে মিছিল এবং তার পর সভা করার কর্মসূচি ছিল কালীঘাট তৃণমূলের। সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা ছিল। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের পর জেলায় এটিই তাঁর প্রথম বড় রাজনৈতিক সভা হওয়ার কথা। কিন্তু মিছিল ও সভার জন্য পুলিশের অনুমতি নিয়ে তৈরি হয় জটিলতা। শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় আদালতে। গত বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ মিছিলের অনুমতি না দিলেও মাহেশের স্নানপিঁড়ির মাঠে প্রায় দু'হাজার মানুষ নিয়ে সভা করার অনুমতি দিয়েছিল। তবে সভায় ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য এবং শব্দবিধি মেনে চলার বিষয়ে একাধিক শর্তও আরোপ করা হয়। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য।


আপত্তি জানায় মাহেশের জগন্নাথ মন্দির কর্তৃপক্ষও। রাজ্যের বক্তব্য , রাজনৈতিক সভায় আপত্তি নেই। কিন্তু স্নানপিঁড়ির মাঠটি ব্যক্তিগত মালিকানাধীন এবং সেখানে ধর্মীয় অনুষ্ঠান হয়। এরফলে ওই জায়গায় রাজনৈতিক সভা হলে সমস্যা তৈরি হতে পারেরাজ্যের আইনজীবীদের যুক্তি, মাঠটি ব্যক্তিগত ধর্মীয় সম্পত্তি হলে মন্দির কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রশাসন কীভাবে সেখানে সভার ব্যবস্থা করতে পারে? এই যুক্তির পরই ডিভিশন বেঞ্চ সভার অনুমতির বিষয়ে হস্তক্ষেপ করে। শুক্রবার ফের মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে ওঠে। শুনানি শেষে আদালত জানায়, মামলাটি আবার সিঙ্গল বেঞ্চেই পাঠানো হচ্ছে। মাঠ কর্তৃপক্ষের বক্তব্য ও আবেদনও সিঙ্গল বেঞ্চকে বিবেচনা করতে বলা হয়েছে।


এরফলে মাহেশের মাঠে মমতার সভা আদৌ হবে কি না? তা এখনও নিশ্চিত নয়। এদিকে, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মন্দিরকে সামনে রেখে রাজনৈতিকভাবে সভা আটকানোর চেষ্টা চলছে। এমনকী, এর পিছনে অর্থ আদায়ের চেষ্টাও থাকতে পারে বলে অভিযোগ করেন তিনি। জানা গেছে ২৫ সেপ্টেম্বর এর মধ্যে এই মামলার নিস্পত্তি করতে সিঙ্গেল বেঞ্চ কে অনুরোধ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

1 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

1 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন