বারুইপুর :- বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী লাহেক আলী কে গ্রেফতার করে পুলিশ বারুইপুর কান্ডে। বারুইপুরে একটি নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনার জেরে বারুইপুর এলাকায় অশান্তি সৃষ্টি হয়েছিল। যে অশান্তির ঘটনা ঘটেছিল সেই ঘটনা জেরে উস্কানি মূলক কথাবার্তা বলে অভিযোগ জানায় সিপিএম নেতা লাহেক আলি নামে। সেই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে ১২ তারিখে জুন সিপিএম নেতা লাহেক আলীকে গ্রেফতার করেছিল বারুইপুর থানা পুলিশ। ৫০ দিন পর কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহাশয় অন্তর্বর্তী জামিন দেয় ২রা সেপ্টেম্বর বুধবার।
লাহেক আলী মার গুরতর অসুস্থতার জন্য একটি বেসরকারি নার্সিংহোমে ভেন্টিলেশনে ভর্তি আছে। লাহেক আলীর উকিল সেই কথা হাইকোর্টে জানালে হাইকোর্টের বিচারপতি আগামী ১০ই আগস্টই পর্যন্ত অন্তবর্তী জামিন দেয়।
লাহেক আলীর ভাই বলেন, মিথ্যে মামলার জন্য দাদাকে ফাঁসানো হয়েছে। বুধবার এই অন্তর্বর্তী জামিন পাওয়াতে কিছুটা স্বস্তি পেয়েছে। মা বেসরকারি হাসপাতালে ভর্তি আছে সেখানে নিয়ে যাওয়া হবে দাদাকে। দাদা মায়ের চোখের মনি ছিল। এই ঘটনা জেনে মা খুবই অসুস্থ হয়ে পড়ে। দাদা এখন বারুইপুরের সংশোধনাগারে আছে। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বেরোবে তখন প্রথমেই দাদাকে মায়ের কাছে নিয়ে যাওয়া হবে। মিথ্যা কেসে ফাঁসানোর জন্য দাদাকে এই শাস্তি পেতে হয়। আগামী দিনের দাদা সত্যের পথে থেকে আবার পার্টির কর্মসূচিতে অংশগ্রহণ করবে।