সাধন মন্ডল, বাঁকুড়া :স্বাধীনতা দিবসে বন্দেমাতরম গানের পুরোটা গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে সারা দেশ জুড়ে আজ বিক্ষোভ মিছিল ভারতীয় জনতা পার্টির।
কংগ্রেসের সোনিয়া গান্ধীর এই ধরনের কাজের প্রতিবাদ জানিয়ে রাইপুর বাজারে মশাল মিছিলে ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ। বিজেপির যুবনেতা সৌভিক মল্লিক বলেন বন্দেমাতরম এর ১৫০ বছর পূর্তি চলছে ।যারা এই গানকে এবং গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে অসম্মান করেন তারা কখনোই ভালো মানুষ হতে পারে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সোনিয়া গান্ধী কে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে।