Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
রাজ্য-রাজনীতি

‘সেবা আমার যোগদান’ কর্মসূচিতে রক্তদান, নেশামুক্তি সচেতনতা ও সাইকেল বিতরণ বীরভূমের খয়রাসোলে

‘সেবা আমার যোগদান’ কর্মসূচিতে রক্তদান, নেশামুক্তি সচেতনতা ও সাইকেল বিতরণ বীরভূমের খয়রাসোলে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গত ১৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হয়েছে ‘সেবা সংকল্প’ কর্মসূচি। খয়রাসোল ব্লক এলাকায় ‘সেবা আমার যোগদান’ কর্মসূচিতে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গত ১৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হয়েছে ‘সেবা সংকল্প’ কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার খয়রাসোল ব্লক এলাকায় ‘সেবা আমার যোগদান’ কর্মসূচিতে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন খয়রাসোল ব্লকের পাঁচড়া গ্রাম পঞ্চায়েতে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের সেবায় এগিয়ে আসার বার্তা সামনে রেখেই এই উদ্যোগ বলে জানা যায়। শিবিরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পুরুষদের পাশাপাশি মহিলারাও স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশ নেন। খয়রাসোল ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় এবং পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত এই শিবিরে সিউড়ি সদর হাসপাতালের ব্লাড সেন্টার থেকে চিকিৎসক নারায়ণ করণ-সহ স্বাস্থ্যকর্মীরা এসে রক্ত সংগ্রহ করেন।

অন্যদিকে, খয়রাসোল থানা ও খয়রাসোল ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে স্থানীয় থানার চাপলা গ্রামে নেশামুক্তি অভিযান উপলক্ষে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। উল্লেখ্য এই গ্রামটি নির্বাচন কমিশনের কাছে ও রিপোর্ট অনুযায়ী নেশায় আসক্তি লোকজন যেমন রয়েছে পাশাপাশি ড্রাগ কারবারের সঙ্গে জড়িত থাকার কথা ও জানতে পারেন। বোলপুর থেকে ড্রাগ কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে বলে জানা যায়। সেই কথাগুলো এদিন মঞ্চ থেকে বক্তব্যে মাধ্যমে জানানো হয়। নেশার সঙ্গে জড়িত সকলকে মূলস্রোতে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়। পাশাপাশি নেশা মুক্তির লক্ষ্যে গ্রামবাসীগন বিডিও র শপথ বাক্যের উচ্চারণের সঙ্গে সঙ্গে সমবেত হয়ে সকলেই শপথ গ্রহণ করেন।শিবিরে উপস্থিত আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা নেশার কুফল সম্পর্কে গ্রামবাসীদের বিস্তারিতভাবে সচেতন করেন। পাশাপাশি কোনও ব্যক্তি নেশায় আসক্ত হলে কিংবা নেশাদ্রব্য পাচারের সঙ্গে যুক্ত থাকার খবর পাওয়া গেলে তা খয়রাসোল থানায় জানানোর জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়।


এদিন ‘সারথি’ প্রকল্পের আওতায় হজরতপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয় খয়রাসোল ব্লক অফিস চত্বরে। এদিন বিভিন্ন অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, খয়রাসোলের বিডিও ডঃ সৌমেন্দু গাঙ্গুলী, জয়েন্ট বিডিও কল্যাণাশীষ দাস, খয়রাসোল থানার ওসি উৎপল কুমার দাস, চৈতন্যপুর গীতাভবনের অধ্যক্ষ সত্যানন্দজী মহারাজ, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৈয়দ সঞ্জয় হোসেন, পঞ্চায়েত সমিতির সদস্য প্রদীপ রুই দাস,সমাজসেবী অনুপম বাগ, উৎপল সাঁই,রথীলাল সিং, দেবব্রত গুপ্ত-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

Related News

মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন Breaking
রাজ্য-রাজনীতি
মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ...

মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন l ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন l রবিবার গভীর রাতে (প্রায় রবিবার মধ্যরাতে) ...

6 hrs ago
দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন Breaking
রাজ্য-রাজনীতি
দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক...

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রেলের উন্নয়নমূলক কাজের জন্য চলতি সপ্তাহে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আসানসোল- আদ্রা এ...

7 hrs ago
ময়ূরেশ্বরের সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তোপ সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জির
রাজ্য-রাজনীতি
ময়ূরেশ্বরের সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তোপ সিপিএম নেত্রী মীনাক্...

শ্রমিকদের ন্যায্য মজুরি, মিড ডে মিল কর্মীদের আর্থিক সুরক্ষা এবং কৃষকদের বিভিন্ন সমস্যা-সহ একাধিক দাবিতে কেন্দ্র ও রাজ্য ...

1 days ago
CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুরনগর থেকে মতুয়াদের জন্য মুখ্যমন্ত্রীর বার্তা ? Breaking
রাজ্য-রাজনীতি
CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জ...

মুখ্যমন্ত্রী হওয়ার পর ঠাকুরনগরে প্রথম সফরেই কার্যত ‘কল্পতরু’ হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী। মতুয়া মহাতীর্থে নতুন মন্দির থেকে বা...

1 days ago
CAA : ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে একগুচ্ছ ঘোষণা,৩১ ডিসেম্বরের মধ্যে CAA সার্টিফিকেট, আশ্বাসবানী মুখ্যমন্ত্রীর Breaking
রাজ্য-রাজনীতি
CAA : ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে একগুচ্ছ ঘোষণা,৩১ ডিসেম্বরের মধ্যে CAA সা...

ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ৩১ ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের ২.৫ লক্ষ আবেদনক...

1 days ago
সারেঙ্গা থানার উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
সারেঙ্গা থানার উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান

সারেঙ্গা থানা পুলিশের উদ্যোগে এলাকার বিশিষ্ট মানুষজন দের নিয়ে আজকে তুই অক্টোবর শনিবার সন্ধ্যায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠা...

1 days ago
ভাষা নির্বাচন করুন