শুভদীপ মণ্ডল, বাঁকুড়া: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জঙ্গলমহলের রায়পুর থানার অন্তর্গত বকসি আউট পোস্টের উদ্যোগে পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ ।এই উপলক্ষে আজ একটি সচেতনতার মিছিল আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
এই মিছিলে পুলিশ কর্মীদের সাথে অংশ নেয় স্থানীয় পচামী বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ। পথ নিরাপত্তার স্লোগান ও প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে মিছিল বকশী বাজার পরিক্রমা করে। এই প্রসঙ্গে পঁচামি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লহর বেজ বলেন পুলিশ আধিকারিক আমাদের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই সচেতনতা মিছিল করলেন আমরা খুশি পুলিশের এই উদ্যোগে। শিশু মন পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেল। এদিনের এই সচেতনতার মিছিলে পা মেলান বকশী আউটপোস্টের পুলিশ আধিকারিক বৃন্দ ও পুলিশকর্মী সহ সিভিক ভলেন্টিয়ার গন