সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই কর্মসূচির অংশ হিসেবে বীরভূম জেলা বিজেপির উদ্যোগে ১০ সেপ্টেম্বর সিউড়ির রবীন্দ্র সদনে ‘সেবা সংকল্প অভিযান’-এর আয়োজন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায় যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সেবা-সমর্পণের ২৫ বছর’ পূর্তি উপলক্ষে এই কর্মসূচি দেশব্যাপী পালিত হবে। বিজেপির সর্বভারতীয় কর্মসূচি অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি চলবে।
এই অভিযানের মাধ্যমে জনসেবা, সামাজিক কর্মকাণ্ড এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগকে সামনে তুলে ধরা হবে। এর মধ্যে রক্তদান শিবির, স্বচ্ছতা অভিযান, জনসংযোগমূলক কর্মসূচি-সহ একাধিক উদ্যোগের পরিকল্পনা রয়েছে।
হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, সংগঠনের জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি, সাঁইথিয়া বিধায়ক কৃষ্ণকান্ত সাহা ও দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।