Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
জেলার খবর

বীরভূমের সাঁইথিয়া রেল দুর্ঘটনার স্মৃতিতে কালা দিবস পালন, নিহতদের প্রতি শ্রদ্ধা স্বেচ্ছাসেবী সংস্থার

বীরভূমের সাঁইথিয়া রেল দুর্ঘটনার স্মৃতিতে কালা দিবস পালন, নিহতদের প্রতি শ্রদ্ধা স্বেচ্ছাসেবী সংস্থার

২০১০ সালের ১৯ জুলাই বীরভূম জেলার সাঁইথিয়া জংশন রেল স্টেশন এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক রেল দুর্ঘটনার স্মৃতিতে রবিবার কালা দিবস পালন করল বীরভূম পথপ্রদর্শক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : ২০১০ সালের ১৯ জুলাই বীরভূম জেলার সাঁইথিয়া জংশন রেল স্টেশন এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক রেল দুর্ঘটনার স্মৃতিতে রবিবার কালা দিবস পালন করল বীরভূম পথপ্রদর্শক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা ও স্মরণ জানাতে সাঁইথিয়ার সন্ধানী মোড়ে সংস্থার কার্যালয়ের সামনে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে নিহতদের আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপস্থিত সদস্যরা।

সংস্থার পক্ষ থেকে সৌরভ দাস বলেন,

“১৯ জুলাই আমাদের কাছে অত্যন্ত বেদনাবিধুর একটি দিন। সাঁইথিয়ার সেই ভয়াবহ রেল দুর্ঘটনায় যাঁরা অকালে প্রাণ হারিয়েছিলেন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রতি বছর এই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করি। এবছরও যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে তাঁদের স্মরণ করা হয়েছে।”


অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা জানান, এই ধরনের স্মরণসভা শুধু নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যতে রেল নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তার বার্তাও বহন করে। দুর্ঘটনার বিভীষিকা যেন আর কখনও ফিরে না আসে— সেই প্রত্যাশাই ব্যক্ত করেন সকলেই।

দিনভর শোক ও শ্রদ্ধার আবহে পালিত এই কর্মসূচিতে সংস্থার সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করে নিহতদের স্মৃতির প্রতি সম্মান জানান।

Related News

স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন Breaking
জেলার খবর
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর...

বিদ্যুৎপৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ল পাঁচ ছাত্রছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ...

2 hrs ago
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে Breaking
জেলার খবর
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র ক...

2 hrs ago
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের Breaking
জেলার খবর
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রাম...

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

2 hrs ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

2 hrs ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

2 hrs ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

3 hrs ago
ভাষা নির্বাচন করুন