সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : খয়রাসোল ব্লকের লোকপুর থানার বিপরীতে শাল নদীর তীরে সোমবার সোনার বাংলা হোটেল ও রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন করা হয় ফিতা কেটে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। হোটেল ও রেস্টুরেন্ট এর কারিগর তথা কুক রঞ্জিত বাগ্দীর বক্তব্য লোকপুরের মধ্যে থানা, ব্যাঙ্ক, পঞ্চায়েত, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ঝাড়খণ্ড সহ আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, দুবরাজপুর প্রভৃতি এলাকায় যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহন ব্যবস্থা রয়েছে।যার প্রেক্ষিতে বহিরাগত বহু মানুষের আনাগোনা লেগে আছে। কিন্তু এলাকায় সে অর্থে ভালো হোটেল ও রেস্টুরেন্ট এর অভাব ছিল। সেই অভাব তথা খরিদ্দারের কথা মাথায় রেখে এদিন সোমবার সোনার বাংলা হোটেল ও রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন হয়।
বহিরাগত সহ এলাকার মানুষ সহজেই হাতের নাগালে হোটেল ও রেস্টুরেন্ট এর যাবতীয় খাবার খেতে পাবেন খুব কম দামের মধ্যে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করান হোটেল কর্তৃপক্ষ।