Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
জেলার খবর

আদিবাসীদের কে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ভারত জাকাত মাঝি পরগণা মহলের

আদিবাসীদের কে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ভারত জাকাত মাঝি পরগণা মহলের

আদিবাসী সমাজ ও বিশ্ব আদিবাসী দিবস সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে ৩১ শে আগষ্ট সোমবার জেলার বিভিন্ন থানায় ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করা হয়।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: আদিবাসী সমাজ ও বিশ্ব আদিবাসী দিবস সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে ৩১ শে আগষ্ট সোমবার জেলার বিভিন্ন থানায় ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করা হয়। সেই মোতাবেক লোকপুর থানায় ও লিখিত আবেদন জানানো হয় সংগঠনের খয়রাসোল ব্লক কমিটির পক্ষ থেকে। সংগঠনের অভিযোগ, আদিবাসী দিবসকে কেন্দ্র করে রাজস্থানের বিজেপির সভাপতি তথা সাংসদ মনোজ রাঠোর এর একটি মন্তব্যে আদিবাসী সমাজের মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে।


সংগঠনের লিখিত আবেদনে বলা হয়েছে, প্রতি বছর ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়। বিশ্বের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তেও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। অভিযোগ, এই দিনটিকে কেন্দ্র করে বিজেপি নেতার মন্তব্যকে ‘অপমানজনক’ বলে মনে করছে আদিবাসী সমাজ।

লিখিত অভিযোগে সংগঠনের পক্ষ থেকে আদিবাসী সমাজের ইতিহাস ও দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অবদানের কথাও তুলে ধরা হয়েছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আদিবাসীদের দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে, দেশের ইতিহাসে আদিবাসী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সংগঠনের দাবি, আদিবাসী সমাজকে অসম্মান করে বা তাঁদের ভাবাবেগে আঘাত করে এমন মন্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট লোকপুর থানার পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে।

ভারত জাকাত মাঝি পরগণা মহলের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে বলে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বলেন সংগঠনের খয়রাশোল মুলুকের পরগনা বাবা রবিলাল হেমব্রম।

Related News

স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন Breaking
জেলার খবর
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর...

বিদ্যুৎপৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ল পাঁচ ছাত্রছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ...

2 hrs ago
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে Breaking
জেলার খবর
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র ক...

2 hrs ago
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের Breaking
জেলার খবর
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রাম...

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

2 hrs ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

2 hrs ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

2 hrs ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

3 hrs ago
ভাষা নির্বাচন করুন