Sangbad Bharat
Monday, 21 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
শ্যামসুন্দরপুর গ্রামে রক্তদান শিবির সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল... ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন মুকুটমণিপুর একলব্য মডেল স্কুলের হোস্টেলে নিম্নমানের খাবার, সুবিধা থেকে বঞ্চনা ও হোস্টেলের... বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৭ কে সামনে রেখে বীরভূমে মাই ভারত-এর উদ্যোগে সাংবাদিক সম... বিকশিত ভারত ইয়ং লিডার ডায়লগ ২০২৭ প্রতিযোগিতার যুবসমাজকে যোগ দেয়ার আহ্বান মাই ভারত পূর্ব... শ্যামসুন্দরপুর গ্রামে রক্তদান শিবির সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল... ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন মুকুটমণিপুর একলব্য মডেল স্কুলের হোস্টেলে নিম্নমানের খাবার, সুবিধা থেকে বঞ্চনা ও হোস্টেলের... বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৭ কে সামনে রেখে বীরভূমে মাই ভারত-এর উদ্যোগে সাংবাদিক সম... বিকশিত ভারত ইয়ং লিডার ডায়লগ ২০২৭ প্রতিযোগিতার যুবসমাজকে যোগ দেয়ার আহ্বান মাই ভারত পূর্ব...
সাহিত্য ও সংস্কৃতি

রাঢ় বঙ্গ ও ভাদু-পরব

রাঢ় বঙ্গ ও ভাদু-পরব

ভাদু পরব মূলত রাঢ় বঙ্গেরই একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন লৌকিক উৎসব। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে ভাদ্র মাস জুড়ে পালিত একটি জনপ্রিয় লোক-উৎসব ও লৌকিক-পূজা হলো ভাদু পূজা বা পরব।

কলমে- স্বামী আত্মভোলানন্দ পরিব্রাজক

ভাদু পরব মূলত রাঢ় বঙ্গেরই একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন লৌকিক উৎসব। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে ভাদ্র মাস জুড়ে পালিত একটি জনপ্রিয় লোক-উৎসব ও লৌকিক-পূজা হলো ভাদু পূজা বা পরব। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় এই উৎসব বেশি দেখা যায়। ভাদু-পার্বণ বা ভাদু উৎসব এইরকম একটি লৌকিক উৎসবের নাম। ভাদু উৎসব প্রধানত পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের রাঁচি-হাজারিবাগ, মানভূম, সিংভূম এবং পার্শ্ববর্তী কিছু অঞ্চলে পালিত হয়। ভাদ্র মাসের প্রথম দিন থেকে এই উৎসব শুরু হয় এবং ভাদ্র মাসের শেষ পর্যন্ত চলে। 

প্রচলিত লোককথা অনুসারে, মানভূম অঞ্চলের পঞ্চকোট রাজপরিবারের ভদ্রাবতী নামক এক রাজকন্যা ছিল। তার বিয়ে ঠিক হওয়ার পর পথে যেতে যেতে ডাকাতদের হাতে তার হবু বরের মৃত্যু হয়। যা সহ্য করতে না পেরে রাজকন্যা ভদ্রাবতী ও আত্মহত্যা করেন। মেয়ের স্মৃতি রক্ষার্থে রাজা নীলমণি সিংহদেও এই ভাদু-পুজোর সূচনা করেন। 'ভাদু' শব্দটি মূলত একটি লৌকিক উৎসবের নাম। ঐতিহাসিক বা পৌরাণিক নারীর সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। 'ভাদুর' অর্থ হিসেবে ভাদ্র মাসের লক্ষ্মীরূপকে বোঝানো হয়, এবং পঞ্চকোট রাজবংশের রাজকুমারী ভদ্রাবতী বা ভদ্রেশ্বরীর নাম থেকেও এর উৎপত্তি বলে মনে করা হয়। অনেকে আবার মনে করেন 'ভাদু' শব্দটি ভাদ্র মাস থেকে এসেছে। 

আবার বিয়ে করতে আসার সময় ভদ্রাবতীর হবু স্বামী ও তাঁর বরযাত্রী ডাকাতদলের হাতে খুন হলে ভদ্রাবতী চিতার আগুনে প্রাণ বিসর্জন করেন। তাই ১৯৮৫ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেট পুরুলিয়া গ্রন্থে প্রকাশিত হয়। বীরেন্দ্র কুমার ভট্টাচার্যের সম্পাদনায় এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ১৯৮৫ সালে প্রকাশিত এই গেজেটিয়ারের পুরুলিয়া সংস্করণে রাঢ় অঞ্চলের অন্যতম জনপ্রিয় এই লোক উৎসবের সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে আলোচনা করা হয়। ভদ্রাবতীকে জনমানসে স্মরণীয় করে রাখার জন্য নীলমণি সিংদেও ভাদু গানের প্রচলন করেন।

ভাদু উৎসবে ভাদুর একটি মাটির মূর্তি তৈরি করা হয় এবং এই মূর্তিকে কেন্দ্র করে গান, নাচ ও অন্যান্য আচার-অনুষ্ঠান পালিত হয়। কোনো কোনো স্থানে ভাদু কেবল একটি পাত্রে ফুল রেখে বা অন্য কোনো প্রতীকের মাধ্যমে বিমূর্ত রূপে পূজা করা হয়। ভাদু গান মূলত গ্রামীণ জীবনের বিভিন্ন দিক তুলে ধরে এবং এটি বিবাহিত, প্রেম ও গ্রামীণ জীবনের অন্যান্য বিষয়কে কেন্দ্র করে গাওয়া হয়। 


ভাদ্র মাসের প্রথম দিনে কুমারী মেয়েরা একটি পাত্রে ফুল রেখে ভাদুর বিমূর্ত রূপ কল্পনা করে ভাদু প্রতিষ্ঠা করেন। ভাদ্র মাস জুড়ে মহিলারা বিভিন্ন ভাদু গান গেয়ে থাকে, যা রাঢ় বাংলার নারীদের জীবন ও সামাজিক পরিস্থিতির প্রতিচ্ছবি। পূজার সময় ফুল, মিষ্টি এবং বিভিন্ন ধরনের পিঠা যেমন: তালবড়া, এরিশা নৈবেদ্য হিসেবে উৎসর্গ করা হয়। ভাদ্র সংক্রান্তির পূর্ব রাতে ভাদুর জাগরণ পালিত হয় এবং রাত জেগে গান বাজনা ও ভোগ নিবেদন করা হয়। ভাদ্র মাসের শেষ দিনে দেবীর প্রতিমা নদীর তীরে বিসর্জন দেওয়া হয়। রাজকন্যা ভাদু বা ভদ্রাবতী যার স্মৃতিকে কেন্দ্র করে, কুমারী মেয়েরা ভাদ্র মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ভাদু গান গেয়ে ভাদু দেবীর আরাধনা করেন। এবং ভাদ্র মাসের শেষ দিনে, সংক্রান্তির দিনে দেবীর প্রতিমা বিসর্জন দেন।

Related News

ভাদু বিসর্জনে মাতল জঙ্গলমহলের সারেঙ্গা, রাইপুর, রানীবাঁধ,খাতড়া,সিমলাপাল এলাকার মহিলারা
সাহিত্য ও সংস্কৃতি
ভাদু বিসর্জনে মাতল জঙ্গলমহলের সারেঙ্গা, রাইপুর, রানীবাঁধ,খাতড়া,সিমলাপ...

ভাদ্র সারা রাত্রি ব্যাপী ভাদু জাগরণের পর আজ সকালে ভাদু মাকে বিসর্জন দেওয়া হলো। বিসর্জনের আগে মঞ্চ থেকে বাইরে নিয়ে এসে ...

1 days ago
রাইপুরে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি সভা।
সাহিত্য ও সংস্কৃতি
রাইপুরে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি সভা।

রাইপুর সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় বর্ষের প্রস্তুতি চলছে জোর কদমে। এই প্রস্তুতি উপলক্ষে বুধবার সন্ধ্যা...

3 days ago
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

6 days ago
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

6 days ago
জীবনে চিরন্তন সত্য
সাহিত্য ও সংস্কৃতি
জীবনে চিরন্তন সত্য

নিজের মতো করে বাঁচো? কারো কাছে তুমি নগন্য, কারো কাছে তুমি জঘন্য, আবার কারো কাছে তার সবটুকুই তুমিই। যেমন, শিশুর কাছে তার ...

7 days ago
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।
সাহিত্য ও সংস্কৃতি
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।

আসন্ন দুর্গাপূজা কিভাবে হবে সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বাঁকুড়া জেলা টোল পন্ডিত পুরোহিত সমিতি।

7 days ago
ভাষা নির্বাচন করুন