সৌমী মন্ডল, বাঁকুড়া: রাইপুর সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় বর্ষের প্রস্তুতি চলছে জোর কদমে। এই প্রস্তুতি উপলক্ষে বুধবার সন্ধ্যায় কার্যকরী কমিটির বিশেষ বৈঠক হয়। পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছেন পুজো কমিটি।
পুজো কমিটির সম্পাদক অশোক কুমার দে সভাপতি সাধন কুমার মন্ডল বলেন, "রাইপুর সবুজ বাজার এলাকায় সেরকম বড় কোন পুজো না থাকায় এলাকার মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে এবং মানুষের সার্বিক সহযোগিতায় রাইপুর সবুজ সংঘের ফুটবল মাঠে আমরা দ্বিতীয় বর্ষের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার আয়োজন করতে চলেছি সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।"
পূজা কমিটির অন্যতম সদস্য বা উদ্যোক্তা বিশ্বজিৎ বাঙাল, দ্বীপ নাগ, শিবশঙ্কর মন্ডল, অরিন্দম মহাপাত্র, বিপ্লব ঘোষ, সুপ্রিয় যশ, পূর্ণেন্দু মহাপাত্র, সিদ্ধার্থ মহান্তি, অরুণ ডাঙ্গর, অচিন্ত্য দুলে রা বলেন পুজোকে কেন্দ্র করে সাত দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীন মেলার আয়োজন করা হচ্ছে, যাতে শিশু থেকে বৃদ্ধ সকলেই আনন্দ উপভোগ করতে পারেন সেদিকে নজর রেখেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি সাজানো হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে কলকাতার একটি সাংস্কৃতিক গোষ্ঠীর নৃত্য ও নাটক, স্থানীয় যাত্রা শিল্পীদের যাত্রা অনুষ্ঠান ও বাউল সংগীত ।এছাড়া প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এলাকার শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্রামীণ মেলায় বাচ্চাদের জন্য বিশেষ আকর্ষণ থাকছে বলেও কমিটির পক্ষ থেকে জানানো হয়। মেলার অন্যতম আকর্ষণ থাকছে বিশেষ জিলিপির দোকান।