Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
সাহিত্য ও সংস্কৃতি

দুর্গাপুজোর নিরাপত্তা খতিয়ে দেখতে নির্মীয়মাণ মণ্ডপ ও বিসর্জন ঘাট পরিদর্শনে বসিরহাটের পুলিশ সুপার

দুর্গাপুজোর নিরাপত্তা খতিয়ে দেখতে নির্মীয়মাণ মণ্ডপ ও বিসর্জন ঘাট পরিদর্শনে বসিরহাটের পুলিশ সুপার

দুর্গাপুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে পুজো দর্শন নিশ্চিত করতে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে বসিরহাট পুলিশ জেলা। বুধবার বসিরহাটের হাসনাবাদ ও টাকি এলাকায় নির্মীয়মাণ পুজো মণ্ডপ পরিদর্শন করেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকনন্দা ভাওয়াল।

বসিরহাট : আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে পুজো দর্শন নিশ্চিত করতে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে বসিরহাট পুলিশ জেলা। বুধবার বসিরহাটের হাসনাবাদ ও টাকি এলাকায় নির্মীয়মাণ পুজো মণ্ডপ পরিদর্শন করেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকনন্দা ভাওয়াল।

টাকি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড দুর্গোৎসব কমিটির পূজা মন্ডপ পরিদর্শনে সঙ্গে উপস্থিত ছিলেন হাসনাবাদের এসডিপিও, হাসনাবাদ থানার আইসি ও টাকি পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমা মন্ডল সহ একাধিক পুলিশ আধিকারিকরা।

পুজো মণ্ডপটি নির্দিষ্ট নিরাপত্তা বিধি মেনে তৈরি হচ্ছে কি না, দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর পথ পর্যাপ্ত ও নিরাপদ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। পুজোর দিনগুলিতে ভিড় সামলানো এবং কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে মণ্ডপ কর্তৃপক্ষকে একাধিক বিষয়ে সতর্ক করা হয়।

মণ্ডপের বাইরে গাড়ি পার্কিংয়ের জন্য পৃথক জায়গা নির্দিষ্ট করা, মণ্ডপের ভিতরে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখার কথাও বলা হয়।

শুধু পুজো মণ্ডপ নয়, বিসর্জনকে কেন্দ্র করেও প্রস্তুতি খতিয়ে দেখছে পুলিশ। বসিরহাট ও টাকি এলাকার ইছামতি নদীর একাধিক বিসর্জন ঘাট পরিদর্শন করে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। বিসর্জনের সময় নদীঘাটে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। উৎসবের দিনগুলিতে গুরুত্বপূর্ণ মণ্ডপ ও বিসর্জন ঘাটগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Related News

মহাতীর্থ নাসিক শিব ও রামের মেলবন্ধন
সাহিত্য ও সংস্কৃতি
মহাতীর্থ নাসিক শিব ও রামের মেলবন্ধন

মহাকাব্য রামায়ণ ও পৌরাণিক কাহিনী অনুসারে মহারাষ্ট্রের পবিত্র গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক শুধু একটি শহর নয়, এটি হাজ...

3 hrs ago
বোলপুর গণনাট্য উত্তরণের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সুপুরে দু’দিনের নাট্য উৎসব শুরু
সাহিত্য ও সংস্কৃতি
বোলপুর গণনাট্য উত্তরণের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সুপুরে দু’দিনের নাট্য উৎ...

বোলপুর গণনাট্য উত্তরণের ৪৫ বছর পূর্তি উপলক্ষে ‘এসো প্রাণের উৎসবে’ স্লোগানকে সামনে রেখে শনিবার সুপুর দেবদূত ক্লাব সংস্কৃত...

1 days ago
"বৈদেহী" পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ
সাহিত্য ও সংস্কৃতি
"বৈদেহী" পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ

রবিবার 'বৈদেহী' পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ উপলক্ষে ভারতসভা হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা দেব...

1 days ago
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে খয়রাশোল থানার বিজয়া সম্মিলনী, সম্মানিত ৮টি পুজো কমিটি
সাহিত্য ও সংস্কৃতি
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে খয়রাশোল থানার বিজয়া সম্মিলনী, সম্মানিত ৮...

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে পুজো কমিটিগুলির সৃজনশীলতা, নান্দনিকতা ও সামাজিক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে ব...

1 days ago
श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये पाक्षिकी वाक्यार्थसभा सम्पन्ना।
সাহিত্য ও সংস্কৃতি
श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये पाक्षिकी वाक्यार्थसभा सम्पन्न...

केन्द्रीयसंस्कृतविश्वविद्यालयसम्बद्धे श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये प्रतिपक्षम् आयोज्यमानायाः पाक्षिक्याः वाक...

5 days ago
রুদ্রাণীর বেশে নিবেদিতা: অগ্নিযুগের গোপন ধাত্রী
সাহিত্য ও সংস্কৃতি
রুদ্রাণীর বেশে নিবেদিতা: অগ্নিযুগের গোপন ধাত্রী

শ্বেতশুভ্র সন্ন্যাসিনীর বেশ, গলায় রুদ্রাক্ষের মালা, আর চোখেমুখে এক শান্ত সমাহিত জ্যোতি। স্বামী বিবেকানন্দের মানসকন্যা ভগ...

5 days ago
ভাষা নির্বাচন করুন