Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
শিক্ষা ও স্বাস্থ্য

বাঁকুড়ার গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের ছাত্রদের পানীয় জলের সমস্যায় ছাত্ররা, উদাসীন প্রধান শিক্ষক।

বাঁকুড়ার গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের ছাত্রদের পানীয় জলের সমস্যায় ছাত্ররা, উদাসীন প্রধান শিক্ষক।

প্রায় একমাস ধরে গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসে থাকা ছাত্রদের পানীয়জলের সমস্যা। তাদের ছাত্রাবাসের মধ্যে একটি নলকূপ থাকলেও তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে

সাধন মন্ডল, বাঁকুড়া: গড় রাইপুর উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)এর ছাত্রাবাসে থাকে প্রায় ৩৩০ জন ছাত্র। ছাত্রাবাসের দুটি পৃথক জায়গায় ছাত্ররা থাকে। একটি হলো বিদ্যালয় সংলগ্ন ভীমরাও আম্বেদকর ছাত্রাবাস অন্যটি রাইপুর থানাগোড়ার থানা প্রাচীর সংলগ্ন থানাগোড়া বাজারের মধ্যে থাকা ছাত্রাবাস। এই থানাগোড়ায় যে ছাত্রাবাসটি রয়েছে সেখানে ছাত্রদের থাকার জন্য নেই উপযুক্ত পরিবেশ। আজ প্রায় একমাস ধরে এই ছাত্রাবাসে থাকা ছাত্রদের পানীয়জলের সমস্যা। তাদের ছাত্রাবাসের মধ্যে একটি নলকূপ থাকলেও তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে এছাড়া তাদের ছাত্রাবাসের ছাদের উপরে জলের ট্যাংকি থাকলেও পাইপ লাইনের মাধ্যমে জল আসে না।থানার দেওয়াল সংলগ্ন পি এইচ পি এর সর্বসাধারণের জন্য একটি পানীয় জলের ট্যাংকি থেকে ছাত্রদের পানীয় জল ভরিয়ে নিয়ে যেতে হয়।


তাছাড়া ওই ট্যাংকি থেকেই তাদের প্রয়োজনীয় শৌচাগারে ব্যবহারের জন্য জল ও স্নানের জল নিয়ে যেতে হয় । আবার এই ছাত্ররা কখনো কখনো নিকটবর্তী নদীতে গিয়ে স্নান করে ও শৌচকর্ম করে। যা অত্যন্ত বিপদজনক। যেকোনো সময় ছাত্রদের দুর্ঘটনা ঘটে যেতে পারে এখানে উল্লেখ্য এই ছাত্রাবাসে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 40 জন ছাত্র থাকে। ছাত্রদের সাথে কথা বলে জানা যায় বাধ্য হয়ে তারা নদীতে এই কর্মগুলি করতে যায়। বারবার প্রধান শিক্ষক মধুসূদন মন্ডলকে তাদের সমস্যার কথা জানালেও কোন সূরাহা হয়নি। অন্যদিকে শুক্রবার এই দুই ছাত্রাবাসের ছাত্রদের রাত্রের মিলে ভাতের বদলে মুড়ি চানাচুর দেওয়া হয়। যা অনুচিত ও অনৈতিক বলে অভিভাবকরা দাবি করেন। এই বিষয়গুলি নিয়ে আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল এর কাছে জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করে নেন ছাত্রাবাসে কাঠের অভাব থাকায় শুক্রবার রাত্রে ভাত রান্না হয়নি।


অন্যদিকে থানা সংলগ্ন ছাত্রাবাসে ছাত্রদের পানীয় জল ও শৌচকর্মের জন্য প্রয়োজনীয় জল না থাকার বিষয়টিও মেনে নেন। এখানে উল্লেখ্য থানা গোড়া বাজারে থানা প্রাচীর সংলগ্ন জায়গায় পঞ্চায়েতের পক্ষ থেকে সর্বসাধারণের জন্য একটি পানীয় জলের সাবমারসিবল রয়েছে সেটি বেশ কিছুদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। স্থানীয়রা বলেন ওই সাবমারসিবল থেকে প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছাত্রাবাসে একটি পানীয় জলের ট্যাংকিতে জল ভরতেন এবং তা ছাত্রদের ব্যবহার করা হতো। স্থানীয় অধিবাসী সুদীপ সাহু সহ অন্যান্যরা বলেন ছাত্রাবাস থাকলেও ছাত্রদের প্রয়োজনীয় জলের ব্যবস্থা করেননি প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল। তাছাড়া এই ছাত্রাবাস সম্পর্কে স্থানীয় অধিবাসী সহ বিদ্যালয়ের শিক্ষকদের একাংশের অভিযোগ এটি অবৈধ ।এখানে বেশ কয়েকজন ছাত্রকে টাকার বিনিময়ে রাখা হয়েছে যা অনুচিত। প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল বলেন ওখানে একটি পঞ্চায়েতের সাবমারসিবল ছিল সেটি বেশ কিছুদিন ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে পঞ্চায়েতে বিষয়টি জানিয়েছি। আশা করি শীঘ্রই এই সমস্যা মিটে যাবে। স্থানীয়রা বলেন অবিলম্বে ছাত্রদের এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন হবে।

Related News

জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়...

জঙ্গলমহলের রাইপুর ব্লকের মন্ডলকুলি গ্রাম পঞ্চায়েতের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়া জেলা শ...

7 hrs ago
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মা...

যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।'যাদবপুর সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে অনুপ...

1 days ago
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে খন্নি মাদ্রাসা কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।

1 days ago
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির

পরিযায়ী শ্রমিক এবং বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার ও তাঁদের সুরক্ষা নিয়ে একটি বিশেষ আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সিউড়...

2 days ago
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যু...

জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রানিবাঁ ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় চলছে স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক...

2 days ago
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস
শিক্ষা ও স্বাস্থ্য
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস

রবিবার আইনি সচেতনার উপর একটি শিবির অনুষ্ঠিত হলো আড়িয়াদহ অ্যাসোসিয়েশন গ্রন্থাগারে।

2 days ago
ভাষা নির্বাচন করুন