শুভদীপ মন্ডল, বাঁকুড়া: জঙ্গলমহলের রায়পুর বাজার এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ঁভগিরথ দত্তের ২৪ তম মৃত্যুবার্ষিকীতে তার সুযোগ্য পুত্র বিশিষ্ট সমাজকর্মী কবি মনি শংকর দত্ত র উদ্যোগে রায়পুর বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড়শত ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হল খাতা কলম। সাথে দুপুরের তিথি ভোজনের ব্যবস্থা করেছিলেন সমাজকর্মী মনি শংকর দত্ত। এখানে উল্লেখ্য মনি শংকর দত্ত জঙ্গলমহল এলাকার একজন বিশিষ্ট সমাজকর্মী ও কবি।
সারা বছর ধরে তিনি বিভিন্ন সময়ে সেবামূলক কাজ করে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য দুঃস্থ ও অসহায়দের দেখলে তিনি নিজেকে ঠিক রাখতে পারেন না সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন। সারা জেলা জুড়ে এমন কি পড়শী জেলাতেও তার বিচরণ রয়েছে। তিনি স্কুল পড়ুয়াদের বিশেষভাবে সহায়তা করেন। অর্থাভাবে তাদের যাতে পড়াশোনা করতে কোন অসুবিধা না হয় তার জন্য শিক্ষা সামগ্রীর সাথে সাথে আর্থিক সাহায্য করে থাকেন। সারা বছরে অন্তত ৫০ জন স্কুল পড়ুয়াকে তিনি এভাবে সাহায্য করে চলেছেন। এছাড়াও রয়েছে অসহায় বৃদ্ধ মানুষ ।তাদের নিত্য দিনের খাবারের ব্যবস্থা করে থাকেন তিনি।
এখানে উল্লেখ্য মনি শংকর দত্ত ও তার পিতা ঁভগীরথ দত্ত এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তাই তিনি এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়েই পিতার মৃত্যু দিবসে স্মৃতি অনুষ্ঠান করলেন। তার এই উদ্যোগে খুশি রাইপুর বাজার এলাকার মানুষজন সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা বৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।এক
প্রশ্নের উত্তরে মনিশংকর দত্ত বলেন "মানুষ মানুষের জন্য"। যতটুকু পারি সাহায্যের হাত বাড়িয়ে দেবার চেষ্টা করে থাকি। আজকের অনুষ্ঠানটি আমার কাছে একটি স্মরণীয় অনুষ্ঠান আবেগের অনুষ্ঠান। যাদের সার্বিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান সফল হয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।