Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
রাজ্য-রাজনীতি

কালীপুজো, জগদ্ধাত্রী পুজো ও ছটপুজো ঘিরে প্রশাসনিক বৈঠক, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার আশ্বাস মন্ত্রী গার্গী দাস ঘোষের

কালীপুজো, জগদ্ধাত্রী পুজো ও ছটপুজো ঘিরে প্রশাসনিক বৈঠক, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার আশ্বাস মন্ত্রী গার্গী দাস ঘোষের

আসন্ন কালীপুজো, জগদ্ধাত্রী পুজো ও ছটপুজোকে কেন্দ্র করে উৎসবের দিনগুলিতে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি এবং সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে শনিবার সিউড়ি আব্দারপুর PDCL এর গেস্ট হাউসে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের বিদ্যুৎ ও অপ্রচলিত শক্তি দপ্তরের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ।


সেখ রিয়াজউদ্দিন, বীরভূম | ৩০শে অক্টোবর ২০২৬: আসন্ন কালীপুজো, জগদ্ধাত্রী পুজো ও ছটপুজোকে কেন্দ্র করে উৎসবের দিনগুলিতে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি এবং সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে শনিবার সিউড়ি আব্দারপুর PDCL এর গেস্ট হাউসে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের বিদ্যুৎ ও অপ্রচলিত শক্তি দপ্তরের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ। 


আগামী তিনটি বড় উৎসব যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কালীপুজোয় ভক্তদের বিপুল সমাগম, জগদ্ধাত্রী পুজোর আয়োজন এবং ছটপুজো উপলক্ষে পুণ্যার্থীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিষেবা সুনিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, আগামী তিনটি বড় পুজো ও উৎসব যাতে নির্বিঘ্নে পালিত হয়, তা নিশ্চিত করাই তাঁর এখানে আসার মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রীও এ বিষয়ে যথেষ্ট সচেষ্ট। বীরভূমে কালীপুজো উপলক্ষে বহু মানুষের সমাগম হয়। তাই কোথাও যাতে কোনও দুর্ঘটনা বা অব্যবস্থার সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে।


ছটপুজো প্রসঙ্গে তিনি বলেন, জেলায় প্রচুর পুণ্যার্থী ছটমাতার আরাধনায় অংশগ্রহণ করেন। তাঁদের পুজো ও অন্যান্য ধর্মীয় কার্যকলাপে যাতে কোনও বিঘ্ন না ঘটে, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি জগদ্ধাত্রী পুজো উপলক্ষেও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে।


উৎসবের দিনগুলিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট আশ্বাস দিয়ে বলেন, বিগত দুর্গাপুজোর মতো আগামী তিনটি উৎসবেও বিদ্যুতের কোনও ঘাটতি হবে না। সেই অনুযায়ী বিদ্যুৎ দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে উৎসবের দিনগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় থাকে।


এছাড়াও আগামী দিনে সোলার সিস্টেম বা সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আরও বিস্তারিত আলোচনার কথা জানান তিনি।

মন্ত্রী ছাড়াও 

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন, জেলা পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ-সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকরা।

Related News

মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন Breaking
রাজ্য-রাজনীতি
মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ...

মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন l ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন l রবিবার গভীর রাতে (প্রায় রবিবার মধ্যরাতে) ...

6 hrs ago
দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন Breaking
রাজ্য-রাজনীতি
দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক...

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রেলের উন্নয়নমূলক কাজের জন্য চলতি সপ্তাহে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আসানসোল- আদ্রা এ...

7 hrs ago
ময়ূরেশ্বরের সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তোপ সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জির
রাজ্য-রাজনীতি
ময়ূরেশ্বরের সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তোপ সিপিএম নেত্রী মীনাক্...

শ্রমিকদের ন্যায্য মজুরি, মিড ডে মিল কর্মীদের আর্থিক সুরক্ষা এবং কৃষকদের বিভিন্ন সমস্যা-সহ একাধিক দাবিতে কেন্দ্র ও রাজ্য ...

1 days ago
CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুরনগর থেকে মতুয়াদের জন্য মুখ্যমন্ত্রীর বার্তা ? Breaking
রাজ্য-রাজনীতি
CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জ...

মুখ্যমন্ত্রী হওয়ার পর ঠাকুরনগরে প্রথম সফরেই কার্যত ‘কল্পতরু’ হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী। মতুয়া মহাতীর্থে নতুন মন্দির থেকে বা...

1 days ago
CAA : ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে একগুচ্ছ ঘোষণা,৩১ ডিসেম্বরের মধ্যে CAA সার্টিফিকেট, আশ্বাসবানী মুখ্যমন্ত্রীর Breaking
রাজ্য-রাজনীতি
CAA : ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে একগুচ্ছ ঘোষণা,৩১ ডিসেম্বরের মধ্যে CAA সা...

ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ৩১ ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের ২.৫ লক্ষ আবেদনক...

1 days ago
সারেঙ্গা থানার উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
সারেঙ্গা থানার উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান

সারেঙ্গা থানা পুলিশের উদ্যোগে এলাকার বিশিষ্ট মানুষজন দের নিয়ে আজকে তুই অক্টোবর শনিবার সন্ধ্যায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠা...

1 days ago
ভাষা নির্বাচন করুন