Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
জেলার খবর

৩ দশকের জমি বিবাদের অবসান, আদালতের নির্দেশে পুলিশের সহযোগিতায় সাড়ে পাঁচ বিঘা জমির দখল ফিরে পেল বসিরহাটের মণ্ডল পরিবার

৩ দশকের জমি বিবাদের অবসান, আদালতের নির্দেশে পুলিশের সহযোগিতায় সাড়ে পাঁচ বিঘা জমির দখল ফিরে পেল বসিরহাটের মণ্ডল পরিবার

প্রায় ৩০ বছর ধরে দখল হয়ে থাকা সাড়ে পাঁচ বিঘা জমি অবশেষে ফিরে পেলেন মণ্ডল পরিবারের সদস্যরা। বসিরহাটের হাসনাবাদ থানার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের চক কুলিয়াডাঙা এলাকার রঞ্জন মণ্ডল ও নিরঞ্জন মণ্ডল সহ পরিবারের কয়েকজন সদস্যের জমি দীর্ঘদিন ধরে অন্যের দখলে ছিল বলে অভিযোগ।

বসিরহাট : প্রায় ৩০ বছর ধরে দখল হয়ে থাকা সাড়ে পাঁচ বিঘা জমি অবশেষে ফিরে পেলেন মণ্ডল পরিবারের সদস্যরা। বসিরহাটের হাসনাবাদ থানার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের চক কুলিয়াডাঙা এলাকার রঞ্জন মণ্ডল ও নিরঞ্জন মণ্ডল সহ পরিবারের কয়েকজন সদস্যের জমি দীর্ঘদিন ধরে অন্যের দখলে ছিল বলে অভিযোগ। অবশেষে আদালতের রায়ের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় সেই জমির দখল ফিরে পেলেন তারা। দীর্ঘ তিন দশকের আইনি ও প্রশাসনিক লড়াইয়ের পর জমি ফিরে পেয়ে স্বস্তি ও খুশি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

পরিবারের অভিযোগ, প্রায় ৩০ বছর আগে তৎকালীন সিপিআইএমের রাজনৈতিক প্রভাব খাটিয়ে আশিস মণ্ডল ও প্রহ্লাদ মণ্ডল সহ কয়েকজন তাদের প্রায় সাড়ে পাঁচ বিঘা জমি জোরপূর্বক দখল করে নেন। সেই সময় জমি ফিরে পাওয়ার আশায় বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ঘুরেও কোনও সুরাহা হয়নি বলে দাবি রঞ্জন মণ্ডল ও নিরঞ্জন মণ্ডলের।


পরবর্তী সময়ে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় এলেও জমি দখলমুক্ত হয়নি বলে অভিযোগ তাদের। আশিস মণ্ডল ও প্রহ্লাদ মণ্ডল জমিটি নিজেদের দখলে রেখেছিলেন বলে দাবি পরিবারের। অবশেষে দীর্ঘদিনের এই বিবাদের নিষ্পত্তি হয় আদালতের রায়ে। পরিবারের দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশের সাহায্য নিয়ে তারা নিজেদের জমির দখল ফিরে পেয়েছেন।


রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই জমি ফিরে পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চর্চা শুরু হয়েছে। তবে জমি উদ্ধারের ক্ষেত্রে আদালতের নির্দেশ ও পুলিশের সহযোগিতাই ছিল মূল বিষয়। প্রায় তিন দশক পর নিজেদের জমি ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মণ্ডল পরিবারের সদস্যরা।

Related News

রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।
জেলার খবর
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।

বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তের ব্লক রায়পুরের সনাগারা গ্রাম পঞ্চায়েতের জঙ্গল লাখোয়া গ্রাম মরুকুম এই গ্রামে প্রায় ৭০ ...

3 hrs ago
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Breaking
জেলার খবর
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের...

ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। সেই কর্মসূচির সঙ্গে সা...

1 days ago
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন
জেলার খবর
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা...

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সিউড়ি শহরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও পদযাত্...

2 days ago
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না
জেলার খবর
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না

গলায় পরপর কুড়ুলের কোপ! ভাইদের সাথে পৃথক সংসারে না থাকার অভিযোগে ভোররাতে স্বামীকে নৃশংস ভাবে খুন করে গ্রেফতার স্ত্রী। পখন...

3 days ago
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির
জেলার খবর
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক ...

নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতি করার অধিকার থাকবে না বলে বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রতিবাদ জানাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক ...

4 days ago
পশুহাট চালুর দাবিতে রাজনগর বিডিওকে ডেপুটেশন, কালীপুজোর পর আলোচনার আশ্বাস
জেলার খবর
পশুহাট চালুর দাবিতে রাজনগর বিডিওকে ডেপুটেশন, কালীপুজোর পর আলোচনার আশ্ব...

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পশুহাট। এর ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন পশুপালক, ব্যবসায়ী থেকে শুরু করে পশুহাটকে কেন্দ্র...

5 days ago
ভাষা নির্বাচন করুন