Sangbad Bharat
Monday, 21 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
আইসিডিএস কেন্দ্র পরিদর্শনে জেলা আধিকারিক বৃন্দ। কলকাতার বুকে জঙ্গলমহলের জয়জয়কার। ‘সাহিত্যের স্বর্ণপদক’ সম্মানে ভূষিত রাইপুরের রাধামাধব মুখ... বাঁকুড়া জেলা পুলিশের বড়সড় সাফল্য, ২৭৫ কেজি গাঁজা উদ্ধার শ্যামসুন্দরপুর গ্রামে রক্তদান শিবির সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল... ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন আইসিডিএস কেন্দ্র পরিদর্শনে জেলা আধিকারিক বৃন্দ। কলকাতার বুকে জঙ্গলমহলের জয়জয়কার। ‘সাহিত্যের স্বর্ণপদক’ সম্মানে ভূষিত রাইপুরের রাধামাধব মুখ... বাঁকুড়া জেলা পুলিশের বড়সড় সাফল্য, ২৭৫ কেজি গাঁজা উদ্ধার শ্যামসুন্দরপুর গ্রামে রক্তদান শিবির সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল... ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন
রাজ্য-রাজনীতি

বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মেগা প্রকল্প

বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মেগা প্রকল্প

বীরভূমের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিতে একযোগে গতি পেল বহু প্রতীক্ষিত দুটি রেল প্রকল্প। জেলা সদর সিউড়ি থেকে ঝাড়খণ্ডের নলা পর্যন্ত এবং সিউড়ি থেকে প্রান্তিক পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে যৌথভাবে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন ও ভারতীয় রেল

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : বীরভূমের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিতে একযোগে গতি পেল বহু প্রতীক্ষিত দুটি রেল প্রকল্প। জেলা সদর সিউড়ি থেকে ঝাড়খণ্ডের নলা পর্যন্ত এবং সিউড়ি থেকে প্রান্তিক পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে যৌথভাবে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন ও ভারতীয় রেল।


আনুমানিক প্রায় ২,৫০০ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত এই দুই মেগা রেল প্রকল্পের প্রক্রিয়াগত কাজ এগিয়ে নিতে কলকাতায় পূর্ব রেলের সদর দফতর ফেয়ারলি প্লেসে অনুষ্ঠিত হয়েছে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক।


বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী তথা সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে, বীরভূমের জেলাশাসক ধবল জৈন এবং অতিরিক্ত জেলাশাসক শুভম আগরওয়াল।


প্রস্তাবিত সিউড়ি-নলা রেলপথের দৈর্ঘ্য প্রায় ৭৩ কিলোমিটার। রাজনগর ও বক্রেশ্বরের উপর দিয়ে এই রেলপথ ঝাড়খণ্ডের নলা পর্যন্ত পৌঁছবে বলে পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, সিউড়ি-প্রান্তিক রেলপথের দৈর্ঘ্য প্রায় ৩৩.৯৮ কিলোমিটার। এই রেলপথ বাস্তবায়িত হলে সিউড়ির সঙ্গে বোলপুর-শান্তিনিকেতনের যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।


বৈঠক শেষে মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, আলোচনা অত্যন্ত সদর্থক হয়েছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পগুলির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার একটি রূপরেখা তৈরি করা হয়েছে। তাঁর দাবি, ইতিমধ্যেই দুই রেলপথের সম্ভাব্য স্টেশন চিহ্নিতকরণের কাজ চূড়ান্ত হয়েছে। এবার দ্রুত Detailed Project Report (DPR) তৈরির প্রক্রিয়া শুরু হবে।


জেলাশাসক ধবল জৈন জানান, প্রকল্প দুটির বিষয়ে রেলের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে রেললাইন নির্মাণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল জমি অধিগ্রহণ ও জমি হস্তান্তর। সেই প্রক্রিয়ার পরিকল্পনা আগামী এক মাসের মধ্যে চূড়ান্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।


সংশ্লিষ্ট মহলের মতে, এই দুটি রেল প্রকল্প বাস্তবায়িত হলে শুধু বীরভূমের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, জেলার পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় অর্থনীতিতেও বড় পরিবর্তন আসতে পারে।


বিশেষ করে বক্রেশ্বরের ধর্মীয় পর্যটন এবং শান্তিনিকেতনের সাংস্কৃতিক পর্যটনকে আরও শক্তিশালী রেল যোগাযোগের মাধ্যমে যুক্ত করার সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি সিউড়ি ও জেলার অন্যান্য এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থাও অনেক বেশি সুবিধাজনক হয়ে উঠবে বলে আশা ব্যক্ত করেছেন অনেকেই।

Related News

৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর Breaking
রাজ্য-রাজনীতি
৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

বলরামপুর বিধানসভার কড়াডি মাঠে আদিবাসী কুরমি সমাজের ডাকে পশ্চিমবঙ্গের জনপ্রিয় আদিবাসী করম পরব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উ...

1 days ago
প্রধানমন্ত্রীর জন্মদিন ও দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে বীরভূমে ‘আশীর্বাদের প্রদীপ’ অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
প্রধানমন্ত্রীর জন্মদিন ও দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে বীরভূমে ‘আশীর্...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন তথা তাঁর দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে বীরভূম জেলা জুড়েও পালিত...

3 days ago
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন, ভাদু গানের অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন, ভাদু গানের ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের ঘোষিত ‘সেবা সংকল্প’ কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার, ১৭ সেপ...

3 days ago
পুজোর আগেই রোজভ্যালির আমানতকারীদের  ৫০০ কোটি অর্থ ফেরত দেওয়া হবে, হাইকোর্টে এডিসি Breaking
রাজ্য-রাজনীতি
পুজোর আগেই রোজভ্যালির আমানতকারীদের ৫০০ কোটি অর্থ ফেরত দেওয়া হবে, হাইক...

বৃহস্পতিবার আসন্ন পুজোর মুখে রোজভ্যালির আমানতকারীদের জন্য এল বড় খবর।এদিন কলকাতা হাইকোর্টে শুনানির সময় এডিসি কমিটির তরফ...

3 days ago
হাইকোর্টে আইনী টানাপোড়েনের পর শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমতি পেলেন মমতা Breaking
রাজ্য-রাজনীতি
হাইকোর্টে আইনী টানাপোড়েনের পর শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমত...

শ্রীরামপুরে সভা করার অনুমতি পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 'কঠিন'...

3 days ago
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার দমকলের নোটিশ বাতিল করলো হাইকোর্ট Breaking
রাজ্য-রাজনীতি
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার দমকলের নোটিশ বাতিল করলো হাইকো...

কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্যামাক স্ট্রিটের অফিস খালি করা নিয়ে দ...

4 days ago
ভাষা নির্বাচন করুন