সঞ্জয় কুমার দোলুই | ২৯ শে অক্টোবর ২০২৬ : দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গ উন্নয়ন একসাথে চলবে বিজেপি সরকার তার প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করছে । দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চিত ছিল উন্নয়নের নিরিখে। এই নিয়ে উত্তরবঙ্গের মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ছিল। সরকার পরিবর্তন হয়েছে, উত্তরবঙ্গ নিয়ে মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। উত্তরবঙ্গকে ঢেলে সাজাতে চলেছে। নির্বাচনের আগে উত্তরবঙ্গে ভোট প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ AIIMS হাসপাতাল গড়ার কথা বলেছিলেন। আজ বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে কে বাস্তবায়িত করার লক্ষ্যে রায়গঞ্জে AIIMS হসপিটাল হবার কথা ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার ২৯ শে অক্টোবর মুখমন্ত্রী শুভেন্দু অধিকার উত্তরবঙ্গের উত্তরদিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক সভা ছিল। এছাড়াও রায়গঞ্জে কর্ণজোড়া এলাকায় তিস্তা ময়দানে জনপরিষেবা প্রদান কর্মসূচির সভা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেখানে শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের উন্নয়ন ও স্বাস্থ্যপরিষেবা নিয়ে এক গুচ্ছ ঘোষণা করেন। রায়গঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, রায়গঞ্জে AIIMS হসপিটাল হবে এবং জলপাইগুড়ির মানুষ যাতে নিরাশ না হয় তার জন্য একটা পূর্নাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরি হবে।
মুখ্যমন্ত্রীর কথায়, "হাসপাতাল গুলোকে ঢেলে সাজাব।জলপাইগুড়ি কে নিরাশ করবো না। ওখানে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরি হবে।" তিনি আরও বলেন, "কেন্দ্রের কাছে AIIMS এর প্রস্তাব পাঠানো হবে। সব কাজ হয়ে গেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে দিকনগরে ভূমি পুজো অনুষ্ঠানে আসবো। "
রায়গঞ্জে AIIMS, জলপাইগুড়িতে ক্যানসার হসপিটালের পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়নের জন্য ৩০ টি নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। ৮৩ টি কর্মসূচি শিলান্যাস করা হয়েছে।