Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
সাহিত্য ও সংস্কৃতি

হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

শনিবার হাওড়া টাউন হলে এক অনন্যসাধারণ অভিনব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে শুরু থেকে শেষ অবধি উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির রেজিস্টার স্বামী কালেশানন্দজী মহারাজ।

সঞ্জয় কুমার দোলুই, শনিবার হাওড়া টাউন হলে এক অনন্যসাধারণ অভিনব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে শুরু থেকে শেষ অবধি উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির রেজিস্টার স্বামী কালেশানন্দজী মহারাজ। তিনি শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা এবং স্বামী বিবেকানন্দের অমৃতকথার ব্যাখ্যা করেন।অনুষ্ঠানের শুরুতে উপস্থিত শত শত কন্ঠে বন্দেমাতরম গান পরিবেশিত হয়,পরিবেশিত হয় শত শত কন্ঠে বেদ গান এবং গীতা পাঠ। তারপর শ্রীরামকৃষ্ণ, শ্রীমা,এবং স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গান,দেশাত্মবোধক গান শত কন্ঠে গাওয়া হয়। অনুষ্ঠানে ভারতীয় যোগ চর্চা দিয়ে নৃত্য পরিবেশিত হয়।সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেন বেলুড় মঠের ভাবাদর্শে গঠিত সাত্রাগাছি শ্রীশ্রী মা গোষ্ঠী,আত্মাণ্বেষন যোগ মন্দির এবং সুরবীর মিউজিক। এদিন এই এক অনন্যসাধারণ ভাব গম্ভীর আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলের মনকে জয় করে নিয়েছিল।


এই অনুষ্টানে স্বামী কালেশানন্দজী মহারাজকে ঐ তিন সংস্থার পক্ষ থেকে এবং উপস্থিত শ্রোতৃমন্ডলীর পক্ষ থেকে শঙখ বাজয়ে,পুষ্পার্ঘ্য দিয়ে স্বাগত জানানো হয়।অনুষ্ঠানের শুরুতেই তিনি শ্রীরামকৃষ্ণ, শ্রীমা,এবং স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং শতকন্ঠে প্রণাম মন্ত্রের মাধ্যমে।তখন এক অনির্বচনীয় পরিবেশ-এর সৃষ্টি হয়।


এরপর বন্দেমাতরম গানের সৃষ্টির ইতিহাস ব্যাখ্যা সহ শত শত কন্ঠে গানটি গাওয়া হয়।মহারাজ সহ উপস্থিত সকলেই উঠে দাঁড়িয়ে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে এই গান গাওয়া হয়।এরপর শুরু হয় বেদগান,গীতাপাঠ। শত শত কন্ঠের সাথে মহারাজও অংশ গ্রহণ করেন তাতে।উপস্থিত সকলেই অভিভুত হয়ে পড়েন।তারপর ভাষ্যপাঠ সহ রবীন্দ্রনাথের গান,শ্রীরামকৃষ্ণ,শ্রীমা,স্বামী বিবেকানন্দ -কে শ্রদ্ধা জানিয়ে শত শত কণ্ঠে গান গাওয়া হয়া হয়।হাওড়া কলকাতার বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরা গানগুলি করেন।এরপর শুরু হয় যোগাভ্যাসের মাধ্যমে,যোগ নৃত্যানুষ্ঠান,সে এক অপূর্ব আঙ্গিকের উপস্থাপনা।


অনুষ্ঠানে ওই তিন সংস্থার কথা বলেন সাত্রাগাছি শ্রীশ্রী মা গোষ্ঠীর (যা ২০১৫ সালে বেলুড় মঠের ভাবাদর্শে স্বামী ভবেশানন্দজী মহারাজ বেশ কয়েকজনকে নিয়ে তৈরী করেন) পক্ষে মৌসুমি মুখোপাধ্যায়,আত্মাণ্বেষন যোগ মন্দিরের পক্ষে মধুমিতা বোধক, সুরবীরের মিউজিকের পক্ষে সঙ্গীতশিল্পী সুবীর সেন।


অনুষ্ঠানের শিল্পীরা ছিলেন জয়া ভট্টাচার্য, মিতালি মুখার্জি,ববিতা রায়,মৌসুমি মুখার্জি, মধুমিতা বোধক,শেলীরায়,

মীনা রায়,এলমি দাস, দীপঙ্কর দাস,দীপিকা পাড়ুই,সুতপা নন্দা,তপতী রায়,ব্রততী দাস,শিপ্রা মুখার্জি, সৃজনী মুখার্জি, রীতা,নিবেদিতা,কল্লোল মুখার্জি, পারমিতা, পার্বতী,কাকলি,কৃষ্ণা,রীতা,শুভ্রা, কলকাতার বিভোর-এর শিল্পীরা সহ শতশত শিল্পী বৃন্দ।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় পঙ্কজ চট্টোপাধ্যায়

Related News

গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
জীবনে চিরন্তন সত্য
সাহিত্য ও সংস্কৃতি
জীবনে চিরন্তন সত্য

নিজের মতো করে বাঁচো? কারো কাছে তুমি নগন্য, কারো কাছে তুমি জঘন্য, আবার কারো কাছে তার সবটুকুই তুমিই। যেমন, শিশুর কাছে তার ...

2 days ago
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।
সাহিত্য ও সংস্কৃতি
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।

আসন্ন দুর্গাপূজা কিভাবে হবে সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বাঁকুড়া জেলা টোল পন্ডিত পুরোহিত সমিতি।

2 days ago
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।
সাহিত্য ও সংস্কৃতি
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।

কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জন্ম বার্ষিকী উপলক্ষে চাতরী নিম্ন বুনিয়াদি আবাসিক বিদ্যালয়ের শিমুল -...

2 days ago
১২৫ দিনের কর্মস্থলে ভাদু গানের আসর, নওপাড়ায় লোকসংস্কৃতির ঐতিহ্য উদযাপন
সাহিত্য ও সংস্কৃতি
১২৫ দিনের কর্মস্থলে ভাদু গানের আসর, নওপাড়ায় লোকসংস্কৃতির ঐতিহ্য উদযা...

বাংলার ঐতিহ্যবাহী ভাদু গান ও ভাদু উৎসবের আয়োজন হয়ে থাকে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে। সেই লোকসংস্কৃতির ঐতিহ্যকে ধরে র...

3 days ago
ভাষা নির্বাচন করুন