সংবাদ ভারত ডেক্স | ৩১ শে অক্টোবর ২০২৬ : নেভিগেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা- ISRO তাদের নতুন প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট NVS-03 সফলভাবে উৎক্ষেপণ করেছে। ভারত মহাকাশ গবেষণায় একের পর এক স্যাটেলাইট উৎক্ষেপণ করেই চলেছে। দেশীয় প্রযুক্তি কে কাজে লাগিয়ে মহাকাশ গবেষণায় দারুণ সাফল্য লাভ করেছে ভারত। শুধু মাত্র ভারত নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ নয়। বৈদেশিক স্যাটেলাইট উৎক্ষেপণ করছে। আজ রাত ১১.৫১ মিনিটে ভারতীয় মহাকাশ সংস্থা ISRO অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে NSV-03 নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করবে।
NSV-03 স্যাটেলাইট উৎক্ষেপণ ১১.৫১ মিনিটে।ভারতের জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল GSLV এর ২০তম উড়ান এটি। NSV-03 স্যাটেলাইট দেশীয় প্রযুক্তিতে তৈরি রুবিকিয়াম অ্যাটমিক ক্লক এবং এল-১ সিকোয়েন্সি ব্যান্ড যা সঠিক NavIC ডেটা ব্যবহারে সাহায্য করবে। NSV-03 নেভিগেশন স্যাটেলাইট যা ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা কে শক্তিশালী আরও উন্নত করতে এবং বিদেশী GPS এর নির্ভরতা কমবে। NSV-03 স্যাটেলাইট হলো দ্বিতীয় প্রজন্মের তৃতীয় দিকনির্দেশনা সংক্রান্ত কৃত্রিম উপগ্রহ। এই স্যাটেলাইটটি বহনকারী জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেসেল, GSLV-F18, গত রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয়।
২ হাজার ২৫০ কেজি NSV-03 স্যাটেলাইট টি কে নিয়ে উড়ে যাবে GSLV। ভারতের দিকনির্দেশক ব্যবস্থার তিন উপগ্রহ রয়েছে। NSV-03 স্যাটেলাইট টি সফল ভাবে কক্ষপথে স্থাপিত হলে ভারতের চারটি দিকনির্দেশক উপগ্রহ যা নিজস্ব স্বতন্ত্র পজিশনিং পরিষেবা প্রদান করবে। বিদেশি GPS navigation এর নির্ভরতা কমবে। ভারতের নেভিগেশন ব্যবস্থা নাবিক কে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভরতা করা। এছাড়াও স্মার্টফোন এবং গাড়ির নেভিগেশন ব্যবস্থা আরও উন্নত হবে। দেশের সীমানা থেকে প্রায় দেড় হাজাট কিলোমিটার পর্যন্ত নির্ভুল ভৌগোলিক অবস্থান নির্ণয়, গতিবেগ নির্ণয় এবং সময় নির্ণয় করতে সক্ষম। ভারতের নেভিগেশন ব্যবস্থার পরিবর্তন আসতে চলছে। উন্নততর নেভিগেশন ব্যবস্থার উপহার পেতে চলছে ভারতবাসী।