Sangbad Bharat
Sunday, 18 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো...
জেলার খবর

সন্দেশখালিতে কাটমানি ও দুর্নীতির অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত প্রধান গ্রেফতার

সন্দেশখালিতে কাটমানি ও দুর্নীতির অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত প্রধান গ্রেফতার

কাটমানি নেওয়া, দুর্নীতি এবং একাধিক সরকারি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করল পুলিশ।

বসিরহাট : কাটমানি নেওয়া, দুর্নীতি এবং একাধিক সরকারি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সন্দেশখালির মনিপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত প্রধানের নাম প্রসেনজিৎ গঙ্গোপাধ‍্যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের মনিপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের একাংশ গত কয়েকদিন ধরে প্রসেনজিৎ গঙ্গোপাধ‍্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আসছিলেন। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় বিভিন্ন অবৈধ কাজ চালানোর পাশাপাশি সাধারণ মানুষকে হুমকি দিয়ে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করতেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পানীয় জলের নলকূপ বসানো, রাস্তা তৈরি, নদীর বাঁধ সংস্কার-সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ অর্থ যথাযথভাবে খরচ না করে আত্মসাতের চেষ্টা করা হয়েছে। একশো দিনের প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়া, খাস জমির পাট্টা এবং আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করেও সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ প্রসেনজিৎকে গ্রেফতার করে। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাদের সেই টাকা ফেরত দিতে হবে এবং এলাকায় আটকে থাকা উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।

বিক্ষোভকারীদের অভিযোগ, খাতা-কলমে কাজ দেখিয়ে সরকারি প্রকল্পের টাকা নয়ছয় করা হয়েছে। স্থানীয় বাসিন্দা কালীশঙ্কর পাণ্ডা, নবারুণ মণ্ডল, খাদিমূল গাজি, শান্তি মুন্ডা সহ বিক্ষোভকারীরা অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে টাকা উদ্ধারের দাবি জানান। যদিও অভিযুক্ত পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ গঙ্গোপাধ‍্যায়ের দাবি, তিনি তৃণমূল করেন বলেই তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করা হয়েছে।

এদিকে, কাটমানির টাকা ফেরতের দাবিতে মনিপুর গ্রাম পঞ্চায়েতের ২৩৮নং বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিতা খামারু ও তার স্বামীর বাড়ির সামনেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের বিরুদ্ধেও খাস জমির পাট্টা এবং আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি এলাকায় পানীয় জলের নলকূপ ও রাস্তার কাজ না করেও বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। অন্যদিকে, অভিযোগগুলির সত্যতা এবং সরকারি প্রকল্পের অর্থ ব্যবহারে কোনও অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Related News

রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তির শুভ উদ্বোধনে মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও জেলাশাসক
জেলার খবর
রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তির শুভ উদ্বো...

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহাসমারোহে উদ্বোধন হলো রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তি। উ...

1 days ago
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের Breaking
জেলার খবর
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রে...

বীরভূমের দুবরাজপুর থানায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের নাম বরজাহান...

1 days ago
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও পরিবার Breaking
জেলার খবর
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর ম...

বীরভূমের খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার হজরতপুর রেল সাইডিংয়ে কর্মরত নিরাপত্তারক্ষীদের জন্য এল দুঃসংবাদ। কাজের অভাবের কা...

2 days ago
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র Breaking
জেলার খবর
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কিছুদিন আগে বসিরহাটের কুখ্যাত দুষ্কৃতী বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ ও এসওজি। পুজোর আগেই বসিরহাটে আর...

2 days ago
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ
জেলার খবর
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে ...

দুর্ঘটনা, জরুরি পরিস্থিতি কিংবা কোনও অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ করতে এবার আরও তৎপর প...

3 days ago
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল
জেলার খবর
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালি...

জনসেবায় আরও একবার মানবিক উদ্যোগের নজির গড়ল বীরভূম জেলা পুলিশের অন্তর্গত লাভপুর থানা। থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল ...

3 days ago
ভাষা নির্বাচন করুন