Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
জেলার খবর

উদ্বোধনের চার মাসের মধ্যেই ভেঙে পড়ল কজওয়ে, পরিদর্শনে বিধায়ক, খবরের জেরে প্রশাসনিক তৎপরতা শুরু

উদ্বোধনের চার মাসের মধ্যেই ভেঙে পড়ল কজওয়ে, পরিদর্শনে বিধায়ক, খবরের জেরে প্রশাসনিক তৎপরতা শুরু

উদ্বোধনের মাত্র চার মাসের মাথায় প্রাকৃতিক দুর্যোগের সময় ভেঙে পড়েছিল হিংলো নদীর উপর নির্মিত কজওয়ের একাংশ। একইসঙ্গে নদীর জলের তোড়ে ধুয়ে গিয়েছিল সংযোগকারী রাস্তা।

সেখ রিয়াজুদ্দিন , খয়রাশোল:

উদ্বোধনের মাত্র চার মাসের মাথায় প্রাকৃতিক দুর্যোগের সময় ভেঙে পড়েছিল হিংলো নদীর উপর নির্মিত কজওয়ের একাংশ। একইসঙ্গে নদীর জলের তোড়ে ধুয়ে গিয়েছিল সংযোগকারী রাস্তা। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয় ব্যাপক ক্ষোভ ও প্রশ্ন। বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। শুক্রবার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা।

ঘটনাটি খয়রাশোল ব্লকের বাবুইজোড় পঞ্চায়েতের গহরাকুড়ি এলাকার। প্রায় ৯৮ লক্ষ টাকা ব্যয়ে ডব্লিউবিএসআরডিএ-এর উদ্যোগে হিংলো নদীর উপর কজওয়েটি নির্মাণ করা হয়েছিল। প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৯৭ লক্ষ ৯১ হাজার টাকা। গত বছরের নভেম্বর মাসে নির্মাণকাজ শুরু হয়ে চলতি বছরের মার্চে, নির্বাচনের ঠিক আগে, কজওয়েটি চালু করা হয়। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্বস্তি ফিরেছিল এলাকার বাসিন্দাদের মধ্যে।

কিন্তু চালু হওয়ার কয়েক মাসের মধ্যেই সোম ও মঙ্গলবারের টানা বৃষ্টিতে হিংলো নদীতে জলস্তর বেড়ে যায়। প্রবল স্রোতের ধাক্কায় কজওয়ের একাংশ ভেঙে পড়ে। পাশাপাশি ধুয়ে যায় সংযোগকারী রাস্তার বেশ কিছু অংশ। ফলে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের একাধিক গ্রামের মানুষ দুর্ভোগে পড়েন।

ঘটনাটি নিয়ে দৈনিক আপনজন পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর প্রশাসনিক তৎপরতা শুরু হয়। বর্তমানে আগের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার পক্ষ থেকেই কজওয়ে ও সংযোগকারী রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

শুক্রবার ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজের পরিস্থিতি খতিয়ে দেখেন বিধায়ক অনুপ কুমার সাহা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি সরেজমিনে পুরো এলাকা পরিদর্শন করেন। পরে বিধায়ক জানান, কজওয়ের নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন রয়েছে। নির্মাণে কোনও ত্রুটির কারণেই এত অল্প সময়ের মধ্যে কজওয়েটি ভেঙে পড়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি মনে করেন।

বিষয়টি ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলির পাশাপাশি জেলা শাসকের কাছেও জানানো হয়েছে বলে জানান বিধায়ক। তাঁর বক্তব্য, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যে সংস্থা নির্মাণকাজ করেছে, তাদের সঙ্গে কথা বলে দ্রুত মেরামতির ব্যবস্থা করতে হবে। তবে শুধু সাময়িক মেরামতি করলেই হবে না; নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কাজ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, যাতে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের সময় একই ধরনের পরিস্থিতি তৈরি না হয়।

প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত কজওয়ে উদ্বোধনের মাত্র কয়েক মাসের মধ্যেই কেন ভেঙে পড়ল, নির্মাণকাজে কোনও গাফিলতি বা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল কি না—তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। প্রশাসনিক তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related News

দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের Breaking
জেলার খবর
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রে...

বীরভূমের দুবরাজপুর থানায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের নাম বরজাহান...

8 hrs ago
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও পরিবার Breaking
জেলার খবর
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর ম...

বীরভূমের খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার হজরতপুর রেল সাইডিংয়ে কর্মরত নিরাপত্তারক্ষীদের জন্য এল দুঃসংবাদ। কাজের অভাবের কা...

1 days ago
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র Breaking
জেলার খবর
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কিছুদিন আগে বসিরহাটের কুখ্যাত দুষ্কৃতী বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ ও এসওজি। পুজোর আগেই বসিরহাটে আর...

1 days ago
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ
জেলার খবর
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে ...

দুর্ঘটনা, জরুরি পরিস্থিতি কিংবা কোনও অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ করতে এবার আরও তৎপর প...

2 days ago
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল
জেলার খবর
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালি...

জনসেবায় আরও একবার মানবিক উদ্যোগের নজির গড়ল বীরভূম জেলা পুলিশের অন্তর্গত লাভপুর থানা। থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল ...

2 days ago
বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে ফের দুর্ঘটনা! খালে উল্টে বেসরকারি বাস, চালকসহ আহত ১০ Breaking
জেলার খবর
বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে ফের দুর্ঘটনা! খালে উল্টে বেসরকা...

গাড়ি দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে আজ প্রায় পাঁচটা নাগাদ টাটা থেকে বাঁকুড়া গামী ...

2 days ago
ভাষা নির্বাচন করুন