সাধন মন্ডল, বাঁকুড়া: রাজ্যের পূর্ত মন্ত্রীর কাছে বৃহস্পতিবার দেখা করে বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের বেহাল দশার কথা বলেন তালডাংরা বিধানসভার বিধায়ক সৌভিক পাত্র। মন্ত্রীর সাথে কথা বলার পর সৌভিক পাত্র আমাদের জানান এই রাস্তা তৈরির ডিপিআরও তৈরি হয়ে গেছে খুব শীঘ্রই কাজ শুরু হবে। এই মুহূর্তে কিছুটা রিপিয়ারিং এর কাজ হলেও আগামী দিনে অর্থাৎ পূজোর পর নতুন ভাবে রাস্তা তৈরীর কাজ হবে। যে সংস্থা বা বা কোম্পানী রাস্তার কাজ করবেন তিনি পাঁচ বছর ধরে সেই রাস্তার যাতে ঠিক থাকে তার দায়িত্ব নেবেন। বিধায়ক আরো বলেন বিগত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাঁকুড়া- ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্যসড়ক তৈরির কাজ শুরু হয়েছিল তিন মাস যেতে না যেতেই ১৪০ কোটি টাকার রাস্তা সংস্কারের কাজ ভেঙ্গে পড়ে বেহাল দশা।
আমি আজ বৃহস্পতিবার পূর্তমন্ত্রীর কাছে সে কথাও তুলে ধরেছি । তিনি বলেন আমি বিধায়ক হলেও এই রাস্তার উপর দিয়েই আমি যাতায়াত করি বিধায়ক হওয়ার আগেও যাতায়াত করতাম। এই রাস্তার উপর দিয়ে আমি যাই খুব সমস্যায় পড়ি। রাস্তা খারাপের কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে থাকে। আমি ছাড়াও হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েন। রাজ্যে বিজেপির একশো দিনের সরকার আমাদের সরকার মানুষের সাথে মানুষের পাশে রয়েছেন । মহালয়ার আগেএই রাস্তার কাজ শুরু হবে পুজোর আগে রিপিয়ারিং করে গাড়ি চলাচলের উপযুক্ত করা হলেও পুজোর পর শুরু হবে নতুন করে রাস্তা তৈরি কাজ। এই কথা শুনে খুশি এলাকাবাসী।
সৌভিক পাত্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তালডাংরা বিধানসভা সহ দক্ষিণ বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার মানুষজন। বিশেষ করে যারা এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন সকলেই সৌভিক বাবুর এই উদ্যোগকে কুর্নিশ জানান। এখানে উল্লেখ্য এ রাস্তাটি বিহার, ঝাড়খণ্ডের সাথে দুর্গাপুর শিল্পাঞ্চলের সরাসরি যোগাযোগের একমাত্র পথ। প্রতিদিন এ রাস্তার উপর দিয়ে পাঁচ শতাধিক গাড়ি যাতায়াত করে।