Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
দেশ-বিদেশ

রাশিয়া থেকে ভারত তেল কিনলে , দিতে হবে ১০০ শতাংশ শুল্ক ; আমেরিকার সেনেটে পাস হল বড় নিষেধাজ্ঞা বিল

রাশিয়া থেকে ভারত তেল কিনলে , দিতে হবে ১০০ শতাংশ শুল্ক ; আমেরিকার সেনেটে পাস হল বড় নিষেধাজ্ঞা বিল

মার্কিন সেনেটে ‘লিন্দসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়েছে। এই বিল আইনে পরিণত হলে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানির কারণে ভারতসহ শীর্ষ পাঁচ ক্রেতা দেশের পণ্যের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সঞ্জনা সমাদ্দার, সংবাদ ভারত ডেস্ক : মার্কিন সেনেটে ‘লিন্দসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ (Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026) বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়েছে। এই বিল আইনে পরিণত হলে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানির কারণে ভারতসহ শীর্ষ পাঁচ ক্রেতা দেশের পণ্যের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল ও গ্যাস কেনা শীর্ষ পাঁচ দেশ—ভারত, চীন, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজানকে এই বিলের আওতায় রাখা হয়েছে বলে সূত্রের খবর | যা আগামী ৩১ শে আগস্ট অধিবেশন শুরু হলে এটি নিয়ে আলোচনা করবে। প্রতিনিধি পরিষদে পাস হয়ে রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই এটি চূড়ান্ত আইনে পরিণত হবে।


সেনেটের ভোটে ১০০ জনের মধ্যে ৯৭ জন ভোট দেন এবং ৮৬ জন বিলটির পক্ষে ছিলেন। মাত্র ১১ জন বিপক্ষে ভোট দেন। একমাত্র রিপাবলিকান সেনেটর র‌্যান্ড পল বিলটির বিরুদ্ধে ভোট দেন। তিনি যুক্তি দিয়েছেন, শুল্ক আসলে মার্কিন ভোক্তাদের উপর করের মতো চাপ তৈরি করতে পারে। এই বিলের লক্ষ্য মূলত রাশিয়ার জ্বালানি বিক্রি থেকে পাওয়া আয় কমানো। কারণ ইউক্রেন যুদ্ধের পরেও রাশিয়ার তেল ও গ্যাসের অন্যতম বড় ক্রেতা হয়ে রয়েছে একাধিক দেশ। নতুন বিল অনুযায়ী, রাশিয়ার অপরিশোধিত তেল বা গ্যাসের সবচেয়ে বড় পাঁচ ক্রেতা দেশের পণ্যের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর সুযোগ থাকবে। একই ভাবে রাশিয়ার জ্বালানি সংক্রান্ত নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করা শীর্ষ পাঁচ দেশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা যাবে।


ভারত বরাবরই জানিয়ে এসেছে যে তাদের জ্বালানি আমদানির নীতি দেশের শক্তির নিরাপত্তা এবং বাণিজ্যিক চাহিদার উপর ভিত্তি করেই পরিচালিত হয়। ভারতের সামনে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ১০০ শতাংশ শুল্ক ইতিমধ্যেই চালু হয়ে যাওয়া নয়, বরং আমেরিকার হাতে এমন একটি ব্যবস্থা চলে আসার সম্ভাবনা, যা রাশিয়ার তেল কেনার জন্য ভারতীয় পণ্যের উপর অত্যন্ত বড় বাণিজ্যিক চাপ তৈরি করতে পারে। বিলটি প্রতিনিধি পরিষদে কীভাবে এগোয় এবং আইন হয়ে গেলে ট্রাম্প সেই ক্ষমতা আদৌ ব্যবহার করেন কি না, তার উপরই পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে।

Related News

বাংলায় শিল্পে জোয়ার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ৬ হাজার কোটি টাকার বিনিয়োগ হলদিয়ায় পেট্রোকেমিক্যালস শিল্পে Breaking
দেশ-বিদেশ
বাংলায় শিল্পে জোয়ার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ৬ হাজার কো...

পশ্চিমবাংলায় শিল্পের জোয়ার আসতে শুরু করেছে বিজেপি সরকারের আমলে। আজ দুর্গাপুজার চতুর্থীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হ...

2 days ago
আদালতে পান,গুটখাও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করতে জেলাজজদের চিঠি দিলেন প্রধান বিচারপতি Breaking
দেশ-বিদেশ
আদালতে পান,গুটখাও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করতে জেলাজজদের চিঠি দিলেন প...

আদালত চত্বরের ভেতর পান, গুটখা ও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে সমস্ত জেলাজজদের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধান বিচারপত...

4 days ago
স্যার ট্রাইবুনালের বিচারপতিরা বেতন বৃদ্ধির দাবিতে চিঠি দিল কমিশন কে
দেশ-বিদেশ
স্যার ট্রাইবুনালের বিচারপতিরা বেতন বৃদ্ধির দাবিতে চিঠি দিল কমিশন কে

ভোটার তালিকায় নাম বাদ যাওয়া ব্যক্তিদের আবেদন খতিয়ে দেখার ট্রাইবুনালে এবার অবসরপ্রাপ্ত বিচারপতিরা তাঁদের বেতন বাড়ানোর দাব...

6 days ago
অধরাই ট্রাম্পের স্বপ্ন!২০২৬-র শান্তি পুরস্কার পেলেন ভারতীয় তামিল বংশোদ্ভূত বিচারপরি নাভানেথেম ‘নাভি’ পিল্লে Breaking
দেশ-বিদেশ
অধরাই ট্রাম্পের স্বপ্ন!২০২৬-র শান্তি পুরস্কার পেলেন ভারতীয় তামিল বংশোদ...

শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার। ১৯৪১ সালের ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবান শহর...

7 days ago
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি পোস্টের অভিযোগে উত্তর ২৪ পরগণার শাসন থেকে গ্রেফতার বাবর আলী Breaking
দেশ-বিদেশ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি পোস্টের অভিযোগে উত্তর ২৪ পরগ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলেন বাবর আলী নামক এক ব্যক্তি। উত্...

7 days ago
টাকি রোডে গরু পাচারের চেষ্টা, দেগঙ্গায় ১৫টি গরু-সহ গ্রেফতার চালক Breaking
দেশ-বিদেশ
টাকি রোডে গরু পাচারের চেষ্টা, দেগঙ্গায় ১৫টি গরু-সহ গ্রেফতার চালক

টাকি রোডে ফের সক্রিয় গরু পাচার চক্র আটকালো পুলিশ। নদিয়া থেকে ঘুরপথে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দেগ...

7 days ago
ভাষা নির্বাচন করুন