Sangbad Bharat
Monday, 24 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত... টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত...
জেলার খবর

রাসায়নিক সার ও আনাজ বাজারে পুলিশ ও ব্লক কৃষি দফতরের যৌথ অভিযান বীরভূমে

রাসায়নিক সার ও আনাজ বাজারে পুলিশ ও ব্লক কৃষি দফতরের যৌথ অভিযান বীরভূমে

রাসায়নিক সারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় অসাধু ব্যবসায়ীদের সম্ভাব্য কালোবাজারি, অতিরিক্ত দাম আদায় কিংবা অনিয়ম রুখতে রবিবার লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জির উদ্যোগে স্থানীয় লোকপুর বাজারে লোকপুর থানার পুলিশ ও ব্লক কৃষি দফতরের পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হয়।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম :বর্ষার মরশুমে জোরকদমে চলছে কৃষিকাজ। এই সময়ে রাসায়নিক সারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় অসাধু ব্যবসায়ীদের সম্ভাব্য কালোবাজারি, অতিরিক্ত দাম আদায় কিংবা অনিয়ম রুখতে রবিবার লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জির উদ্যোগে স্থানীয় লোকপুর বাজারে লোকপুর থানার পুলিশ ও ব্লক কৃষি দফতরের পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন সার বিক্রেতাদের দোকানে গিয়ে লাইসেন্স, সার ক্রয়-বিক্রয়ের চালান, স্টক রেজিস্টার, মজুতের পরিমাণ, পণ্যের মূল্য ও অন্যান্য নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি কৃষকদের নির্ধারিত মূল্যে মানসম্মত সার সরবরাহ করা হচ্ছে কি না, তাও যাচাই করা হয়।

শুধু সারের দোকানেই নয়, এদিন বাজারের আনাজ ও সবজি বিক্রেতাদের দোকানেও অভিযান চালানো হয়। পচা বা নিম্নমানের সবজি বিক্রি, ওজনে কারচুপি, মূল্যতালিকা প্রদর্শন, বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রাস্তায় আবর্জনা না ফেলার বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামী দিনেও নিয়মিত চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

অভিযানে উপস্থিত ছিলেন লোকপুর থানার এএসআই নয়ন ঘোষ, খয়রাসোল ব্লক কৃষি দফতরের এএফএম সব্যসাচী সরকার, এটিএম সুমন ঘোষ এবং লোকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাপস দাস-সহ অন্যান্য আধিকারিকরা।

লোকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাপস দাস বলেন, "বাজারে রাসায়নিক সার ও আনাজের গুণগত মান, নির্ধারিত মূল্য, সঠিক ওজন, প্যাকেটজাতকরণ এবং ব্যবসায়ীদের লাইসেন্স-সহ বিভিন্ন বিষয় খুঁটিয়ে দেখা হয়েছে। কৃষক ও সাধারণ মানুষ যাতে কোনওভাবে প্রতারিত না হন এবং কালোবাজারির সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে বলা হয়েছে। পাশাপাশি, কোনও ধরনের সমস্যা বা অভিযোগ থাকলে দ্রুত স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।"

প্রশাসনের এই উদ্যোগে বাজারে স্বচ্ছতা বজায় থাকবে এবং কৃষক ও সাধারণ ক্রেতাদের স্বার্থ আরও সুরক্ষিত হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Related News

রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা Breaking
জেলার খবর
রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা

রাজ্য সরকারের গত ১০০ দিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে বীরভূমের খয়রাশোলে পথ সভা বিজেপির

10 hrs ago
বাঁকুড়া শহরে খাবারের দোকানে আচমকা পুলিশের অভিযানে ছড়াল চাঞ্চল্য।
জেলার খবর
বাঁকুড়া শহরে খাবারের দোকানে আচমকা পুলিশের অভিযানে ছড়াল চাঞ্চল্য।

বাঁকুড়া সদর থানার পুলিশ ও ডিআইবির যৌথ উদ্যোগে বাঁকুড়া শহরের বিভিন্ন বিরিয়ানি, মিষ্টি ও খাবারের দোকানে অভিযান চালানো হ...

23 hrs ago
শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় Breaking
জেলার খবর
শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায়

সমাজের অধিকার, শিক্ষা ও সার্বিক উন্নয়ন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২২ শে আগষ্ট শনিবার বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর...

1 days ago
উদ্বোধনের চার মাসের মধ্যেই ভেঙে পড়ল কজওয়ে, পরিদর্শনে বিধায়ক, খবরের জেরে প্রশাসনিক তৎপরতা শুরু Breaking
জেলার খবর
উদ্বোধনের চার মাসের মধ্যেই ভেঙে পড়ল কজওয়ে, পরিদর্শনে বিধায়ক, খবরের জে...

উদ্বোধনের মাত্র চার মাসের মাথায় প্রাকৃতিক দুর্যোগের সময় ভেঙে পড়েছিল হিংলো নদীর উপর নির্মিত কজওয়ের একাংশ। একইসঙ্গে নদীর ...

2 days ago
ঝাড়গ্রাম জেলার বিনপুরের অভাবী মেধাবী ছাত্রের স্বপ্ন পূরণে এগিয়ে এলেন রাইপুরের সমাজ কর্মী মনি শংকর
জেলার খবর
ঝাড়গ্রাম জেলার বিনপুরের অভাবী মেধাবী ছাত্রের স্বপ্ন পূরণে এগিয়ে এলেন...

সমাজ সেবার কোন নির্দিষ্ট সীমা থাকে না সে কথাই প্রমাণ করলেন বাঁকুড়া জেলার রায়পুর গ্রামের বিশিষ্ট সমাজকর্মী মনি শংকর দত্...

2 days ago
বিজেপি কর্মীদের উদ্যোগে আজ রাইপুর গ্রামীণ হাসপাতাল চত্বর পরিষ্কার। Breaking
জেলার খবর
বিজেপি কর্মীদের উদ্যোগে আজ রাইপুর গ্রামীণ হাসপাতাল চত্বর পরিষ্কার।

ভারতীয় জনতা পার্টির রাইপুর এক নম্বর মন্ডলের দলীয় কর্মীদের নিয়ে বিজেপি নেতা সুভাষ ডাঙ্গরের নেতৃত্বে ও মানস সর্দারের পর...

3 days ago
ভাষা নির্বাচন করুন