Sangbad Bharat
Monday, 24 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত... টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত...
জেলার খবর

রাজনগরে এক কোটি টাকার জাল লটারির টিকিট উদ্ধার, গ্রেফতার এক, গোডাউন সিল করলো পুলিশ

রাজনগরে এক কোটি টাকার জাল লটারির টিকিট উদ্ধার, গ্রেফতার এক,  গোডাউন সিল করলো পুলিশ

বীরভূমের রাজনগর-সিশালফার্ম রোডের ঐতিহাসিক কালিদহ পুকুরের পাড়ে একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের জাল লটারির টিকিট উদ্ধার করেছে রাজনগর থানার পুলিশ

সেখ রিয়াজুদ্দিন, রাজনগর : বীরভূমের রাজনগরে বিপুল পরিমাণ জাল লটারির টিকিট উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনগর-সিশালফার্ম রোডের ঐতিহাসিক কালিদহ পুকুরের পাড়ে একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের জাল লটারির টিকিট উদ্ধার করেছে রাজনগর থানার পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া টিকিটগুলি কোথা থেকে এসেছিল এবং এই কারবারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে জাল লটারির টিকিট মজুতের খবর পেয়ে অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার, বোলপুরের তত্ত্বাবধানে রাজনগর থানার ওসি অঙ্কুশ মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল রাজনগর-সিশালফার্ম রোডের কালিদহ পুকুর সংলগ্ন ওই গোডাউনে হানা দেয়। অভিযানে এসআই তপন দাস-সহ অন্যান্য পুলিশকর্মীরা ছিলেন।

গোডাউনে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল সংখ্যক জাল লটারির টিকিট উদ্ধার করে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া টিকিটগুলির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। ঘটনাস্থল থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া জাল লটারির টিকিটগুলি এলাকার বিভিন্ন লটারি কাউন্টারে সরবরাহ ও বিক্রি করা হত। তবে এই বেআইনি কারবারের পিছনে আরও কোনও ব্যক্তি বা বড় চক্র রয়েছে কি না, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।


পুলিশের পক্ষ থেকে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে টিকিটের উৎস, সরবরাহকারী এবং এই কারবারের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্ত যত এগোবে, জাল লটারি চক্রের আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারীরা।


ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার সিউড়ি আদালতে পেশ করা হলে, তদন্তের স্বার্থে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, যে গোডাউন থেকে বিপুল পরিমাণ জাল লটারির টিকিট উদ্ধার হয়েছে, সেটিও পুলিশের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়েছে।


ঘটনাকে কেন্দ্র করে রাজনগর এলাকায় জাল লটারির কারবার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্তের মাধ্যমে এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, এখন সেদিকেই নজর রাজনগর থানার পুলিশের।

Related News

রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা Breaking
জেলার খবর
রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা

রাজ্য সরকারের গত ১০০ দিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে বীরভূমের খয়রাশোলে পথ সভা বিজেপির

13 hrs ago
বাঁকুড়া শহরে খাবারের দোকানে আচমকা পুলিশের অভিযানে ছড়াল চাঞ্চল্য।
জেলার খবর
বাঁকুড়া শহরে খাবারের দোকানে আচমকা পুলিশের অভিযানে ছড়াল চাঞ্চল্য।

বাঁকুড়া সদর থানার পুলিশ ও ডিআইবির যৌথ উদ্যোগে বাঁকুড়া শহরের বিভিন্ন বিরিয়ানি, মিষ্টি ও খাবারের দোকানে অভিযান চালানো হ...

1 days ago
শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় Breaking
জেলার খবর
শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায়

সমাজের অধিকার, শিক্ষা ও সার্বিক উন্নয়ন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২২ শে আগষ্ট শনিবার বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর...

1 days ago
উদ্বোধনের চার মাসের মধ্যেই ভেঙে পড়ল কজওয়ে, পরিদর্শনে বিধায়ক, খবরের জেরে প্রশাসনিক তৎপরতা শুরু Breaking
জেলার খবর
উদ্বোধনের চার মাসের মধ্যেই ভেঙে পড়ল কজওয়ে, পরিদর্শনে বিধায়ক, খবরের জে...

উদ্বোধনের মাত্র চার মাসের মাথায় প্রাকৃতিক দুর্যোগের সময় ভেঙে পড়েছিল হিংলো নদীর উপর নির্মিত কজওয়ের একাংশ। একইসঙ্গে নদীর ...

2 days ago
ঝাড়গ্রাম জেলার বিনপুরের অভাবী মেধাবী ছাত্রের স্বপ্ন পূরণে এগিয়ে এলেন রাইপুরের সমাজ কর্মী মনি শংকর
জেলার খবর
ঝাড়গ্রাম জেলার বিনপুরের অভাবী মেধাবী ছাত্রের স্বপ্ন পূরণে এগিয়ে এলেন...

সমাজ সেবার কোন নির্দিষ্ট সীমা থাকে না সে কথাই প্রমাণ করলেন বাঁকুড়া জেলার রায়পুর গ্রামের বিশিষ্ট সমাজকর্মী মনি শংকর দত্...

2 days ago
বিজেপি কর্মীদের উদ্যোগে আজ রাইপুর গ্রামীণ হাসপাতাল চত্বর পরিষ্কার। Breaking
জেলার খবর
বিজেপি কর্মীদের উদ্যোগে আজ রাইপুর গ্রামীণ হাসপাতাল চত্বর পরিষ্কার।

ভারতীয় জনতা পার্টির রাইপুর এক নম্বর মন্ডলের দলীয় কর্মীদের নিয়ে বিজেপি নেতা সুভাষ ডাঙ্গরের নেতৃত্বে ও মানস সর্দারের পর...

3 days ago
ভাষা নির্বাচন করুন