নিজস্ব প্রতিনিধি : বিয়ের পরে প্রথম বার একসঙ্গে বড়পর্দায় আসতে চলেছেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবিতে যোদ্ধা রণবলীর স্ত্রীর জয়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে নাকি বিশেষ কাজে অনুপ্রাণিত হয়েছেন তিনি। তার পরেই ৪০০টি পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রশ্মিকা।আগামী তিন মাস ওই পরিবারগুলির জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করবেন অভিনেত্রী।
অভিনেত্রী রশ্মিকার কথায়, “আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনও মিল রয়েছে কি না। আমার উত্তর, হ্যাঁ। এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালবাসি, জয়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই।” আশা করি, তাঁরা বাজারের খরচ বাঁচিয়ে সেই টাকা ভবিষ্যতের জন্য জমাতে পারবেন। এই মানুষগুলির মুখের হাসি আমার কাছে অমূল্য। গত কয়েক বছরে কাজ করতে গিয়ে যত রাত জেগেছি, চোট পেয়েছি, যত কষ্ট ও চোখের জল সামলেছি, এই হাসিগুলি তার সব কিছুর মূল্য মিটিয়ে দেয়।”