Sangbad Bharat
Saturday, 05 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ... নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ...
দেশ-বিদেশ

প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ঝাড়খন্ড, বিধানসভা অভিযান আন্দোলনকারীদের।

প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ঝাড়খন্ড, বিধানসভা অভিযান আন্দোলনকারীদের।

প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ঝাড়খন্ড। আজ ১০ ই আগস্ট JPSC-JSSC Reform Mancha এর ডাকে বিধানসভা অভিযানের ডাক দেয় ছাত্র ছাত্রী রা।

ঝাড়খন্ড : প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে  ঝাড়খন্ড। আজ ১০ ই আগস্ট JPSC-JSSC Reform Mancha এর ডাকে বিধানসভা অভিযানের ডাক দেয় ছাত্র ছাত্রী রা। এর ফলে আজ সোমবার সকাল থেকে রাঁচির বিভিন্ন জায়গায় জড়ো হতে শুরু করে আন্দোলনকারীরা। বিধানসভার দিকে অগ্রসর হতে শুরু করে। পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা ছিল তা সত্ত্বেও মিছিল চলতে থাকে। জাতীয় পতাকা হাতে নিয়ে এবং প্রশ্নফাঁসের বিভিন্ন প্লাকার্ড নিয়ে ছাত্র ছাত্রীরা বিধানসভার দিয়ে এগিয়ে যায়। পুলিশের ব্যারিকেডের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে বিশৃঙ্খলা এড়াতে। জলকামান কে উপেক্ষা করে ও কিছু আন্দোলনকারী বিধানসভায় ঢোকার চেষ্টা করে এবং তার পর পুলিশ বিধানসভার নিরাপত্তায় বিঘ্নিত হবার জন্য লাঠিচার্জ করে। ধস্তাধস্তি এবং ধরপাকর চলে। কয়েকটি দিন ধরেই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের প্রতিনিধিদের সাথে বৈঠকে রফা সূত্র না মেলায় ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্র ছাত্রীরা। এর ফলে আজকের বিধানসভা অভিযান ছাত্র ছাত্রীদের। 


বিধানসভা অভিযানের জন্য রাঁচি পুলিশ সবরকম পদক্ষেপ গ্রহণ করেছিল বিশৃঙ্খলা এড়াতে। বিধান সভার প্রায় ৪ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ঝাড়খণ্ড রাজ্য পুলিশ, RAF, IRB মিলিয়ে প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন ছিলো। লোহার ব্যারকেড পাশাপাশি কাঁটাতারের বেড়া। জলকামন, কাঁদানে গ্যাস। বিভিন্ন রাস্তায় ছিলো ব্যারিকড তা সত্ত্বেও আন্দোলনকারী রা বিধানসভা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে এক আন্দোলনকারীর ভিডিও জলকামান উপেক্ষা করে ব্যারিকেড টপকাতে। পুলিশের তরফে বলা হয়েছে, পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার চেষ্টা করা হয়েছে।

Related News

ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! Breaking
দেশ-বিদেশ
ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন!

নিউ ফরাক্কা স্টেশনের আগে রেললাইনের নীচের মাটি বসে যাওয়ার কারণে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছিল ৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার। ...

1 days ago
শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয় নারী ? Breaking
দেশ-বিদেশ
শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্...

নেপালের সিয়াফ্রুবেশি থেকে চিনা সীমান্তের ইমিগ্রেশন পয়েন্টের দিকে পাহাড়ি পথে আচমকা নেমে এসেছিল জল, কাদা আর পাথরের স্রো...

1 days ago
পুরুলিয়ার জন্য রেল মন্ত্রকের বড় উপহার, ২৭২ কোটি টাকা অনুমোদন কেন্দ্রের Breaking
দেশ-বিদেশ
পুরুলিয়ার জন্য রেল মন্ত্রকের বড় উপহার, ২৭২ কোটি টাকা অনুমোদন কেন্দ্র...

পুরুলিয়া আদ্র-জয়চন্ডী পাহাড় বাইপাস ১১ কিলোমিটার নতুন রেললাইন প্রকল্পে জন্য ২৭২ কোটি টাকা অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার...

2 days ago
যদি কোনও হিন্দু মনে করেন ভারতে মুসলিম থাকা উচিত নয়, তাহলে তিনি হিন্দুধর্মের মূল ভাবনার প্রতি সত্যনিষ্ঠ নন ; মন্তব্য মোহন ভাগবত - র, শোরগোল সোশ্যাল মাধ্যমে Breaking
দেশ-বিদেশ
যদি কোনও হিন্দু মনে করেন ভারতে মুসলিম থাকা উচিত নয়, তাহলে তিনি হিন্দুধ...

মোহন ভাগবতের নিউ ইয়র্কের বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ‘ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হিউম্যানিটি’ অনুষ্ঠান...

5 days ago
নেপাল বিপর্যয়ে মিলল আরও দেহ, এখনও নিখোঁজ ৩৭ জন বাঙালি ,উদ্ধার ১৪৯ ভারতীয়, নেপালে দেওয়া হচ্ছে গণকবর Breaking
দেশ-বিদেশ
নেপাল বিপর্যয়ে মিলল আরও দেহ, এখনও নিখোঁজ ৩৭ জন বাঙালি ,উদ্ধার ১৪৯ ভারত...

নেপালে বিপর্যয়ের পর ১০০ ঘণ্টা অতিক্রান্ত। এখনও নিখোঁজ বহু। সময় যত এগোচ্ছে, তাঁদের জীবিত উদ্ধারের আশা তত ক্ষীণ হচ্ছে। এ প...

5 days ago
প্রবল স্রোতে ধেয়ে আসছে নদী! প্রধানশিক্ষকের বুদ্ধিতে প্রান বাঁচল ১৬৪৩ জন পড়ুয়া Breaking
দেশ-বিদেশ
প্রবল স্রোতে ধেয়ে আসছে নদী! প্রধানশিক্ষকের বুদ্ধিতে প্রান বাঁচল ১৬৪৩ জ...

নেপালের ত্রিশূলী উপত্যকায় স্কুলের প্রধানশিক্ষকের বুদ্ধিতে বেঁচে গেল তারা। উপস্থিত বুদ্ধির জোরে এবং দ্রুত তা কার্যকর করে ...

5 days ago
ভাষা নির্বাচন করুন