Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
সাহিত্য ও সংস্কৃতি

প্রকৃতির টানে বীরভূমের শ্যামসখা আশ্রমের বর্ষামঙ্গল উৎসব, অরণ্য ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা

প্রকৃতির টানে বীরভূমের শ্যামসখা আশ্রমের বর্ষামঙ্গল উৎসব, অরণ্য ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা

বীরভূমের জয়দেব-কেঁদুলির বৈষ্ণব তীর্থভূমিতে প্রতি বছরের মতো এ বছরও শ্যামসখা আশ্রমের উদ্যোগে রবিবার (১৯ জুলাই) মহাসমারোহে পালিত হলো বর্ষামঙ্গল উৎসব।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : বীরভূমের জয়দেব-কেঁদুলির বৈষ্ণব তীর্থভূমিতে প্রতি বছরের মতো এ বছরও শ্যামসখা আশ্রমের উদ্যোগে রবিবার (১৯ জুলাই) মহাসমারোহে পালিত হলো বর্ষামঙ্গল উৎসব। "এসো মিলি প্রকৃতির টানে"— এই মূল ভাবনাকে সামনে রেখে আয়োজিত উৎসবটি প্রকৃতিপ্রেম, পরিবেশ সচেতনতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক সুন্দর মেলবন্ধনে পরিণত হয়।

অনুষ্ঠানের সূচনায় প্রকৃতি পূজার মাধ্যমে পরিবেশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এরপর বাউল ও লোকসংগীতের সুরে মুখরিত হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ।

পাশাপাশি বর্তমান সময়ে পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, অরণ্য ধ্বংস এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে উপস্থিত অতিথি ও আশ্রমের সদস্যরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে শ্যামসখা আশ্রমের কর্ণধার শ্যাম হালদার বলেন, "পৃথিবীর সমস্ত প্রাণের মধ্যে এক গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। কিন্তু আধুনিক সভ্যতার ব্যস্ততায় মানুষ সেই সত্যকে ক্রমশ ভুলে যাচ্ছে। সবুজ বৃক্ষই আমাদের প্রাণবায়ুর উৎস, তাই প্রকৃতিকে রক্ষা করা মানেই নিজেদের অস্তিত্বকে রক্ষা করা।"

তিনি আরও বলেন, "অরণ্য ও জীববৈচিত্র্যের সহাবস্থানই প্রকৃতির আদিম সৌন্দর্য। কিন্তু মানুষের লাগামহীন ভোগবাদী মানসিকতা ও নির্বিচার বন উজাড়ের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর প্রভাব হিসেবে বাড়ছে দূষণ, তীব্র হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, দ্রুত গলছে মেরু অঞ্চলের বরফ এবং বিপন্ন হয়ে পড়ছে সমগ্র জীবজগৎ।"


এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হিসেবে তিনি প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ওপর জোর দেন। তাঁর মতে, মানুষ যদি নিজের ভেতরে প্রকৃতির অস্তিত্ব উপলব্ধি করতে শেখে, তবেই অরণ্য, জীববৈচিত্র্য এবং পৃথিবীকে রক্ষা করা সম্ভব।

প্রকৃতির আহ্বান, বৃক্ষরোপণ, পরিবেশ বিষয়ক সচেতনতামূলক আলোচনা এবং লোকসংস্কৃতির অনন্য সমন্বয়ে শ্যামসখা আশ্রমের বর্ষামঙ্গল উৎসব উপস্থিত সকলের মনে গভীর ছাপ ফেলে। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।


উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে ১৪ জুলাই থেকে সপ্তাহব্যাপী ‘অরণ্য সপ্তাহ’ কর্মসূচি পালন করা হচ্ছে। সেই আবহেই শ্যামসখা আশ্রমের এই বর্ষামঙ্গল উৎসব অরণ্য সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ সচেতনতার বার্তাকে আরও শক্তিশালী করে তুলেছে।

Related News

গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
জীবনে চিরন্তন সত্য
সাহিত্য ও সংস্কৃতি
জীবনে চিরন্তন সত্য

নিজের মতো করে বাঁচো? কারো কাছে তুমি নগন্য, কারো কাছে তুমি জঘন্য, আবার কারো কাছে তার সবটুকুই তুমিই। যেমন, শিশুর কাছে তার ...

2 days ago
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।
সাহিত্য ও সংস্কৃতি
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।

আসন্ন দুর্গাপূজা কিভাবে হবে সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বাঁকুড়া জেলা টোল পন্ডিত পুরোহিত সমিতি।

2 days ago
হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্য ও সংস্কৃতি
হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

শনিবার হাওড়া টাউন হলে এক অনন্যসাধারণ অভিনব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে শুরু থেকে শেষ অবধি উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্...

2 days ago
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।
সাহিত্য ও সংস্কৃতি
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।

কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জন্ম বার্ষিকী উপলক্ষে চাতরী নিম্ন বুনিয়াদি আবাসিক বিদ্যালয়ের শিমুল -...

3 days ago
ভাষা নির্বাচন করুন