Sangbad Bharat
Monday, 21 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
শ্যামসুন্দরপুর গ্রামে রক্তদান শিবির সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল... ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন মুকুটমণিপুর একলব্য মডেল স্কুলের হোস্টেলে নিম্নমানের খাবার, সুবিধা থেকে বঞ্চনা ও হোস্টেলের... বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৭ কে সামনে রেখে বীরভূমে মাই ভারত-এর উদ্যোগে সাংবাদিক সম... বিকশিত ভারত ইয়ং লিডার ডায়লগ ২০২৭ প্রতিযোগিতার যুবসমাজকে যোগ দেয়ার আহ্বান মাই ভারত পূর্ব... শ্যামসুন্দরপুর গ্রামে রক্তদান শিবির সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল... ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন মুকুটমণিপুর একলব্য মডেল স্কুলের হোস্টেলে নিম্নমানের খাবার, সুবিধা থেকে বঞ্চনা ও হোস্টেলের... বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৭ কে সামনে রেখে বীরভূমে মাই ভারত-এর উদ্যোগে সাংবাদিক সম... বিকশিত ভারত ইয়ং লিডার ডায়লগ ২০২৭ প্রতিযোগিতার যুবসমাজকে যোগ দেয়ার আহ্বান মাই ভারত পূর্ব...
জেলার খবর

অন্নপূর্ণা দিবস উপলক্ষে খয়রাসোলে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা

অন্নপূর্ণা দিবস উপলক্ষে খয়রাসোলে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে মাসব্যাপী জনসেবামূলক কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে ১৭ সেপ্টেম্বর দিনটিকে অন্নপূর্ণা দিবস হিসেবে পালনের ডাক দিয়েছে রাজ্য সরকার।


সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে মাসব্যাপী জনসেবামূলক কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে ১৭ সেপ্টেম্বর দিনটিকে অন্নপূর্ণা দিবস হিসেবে পালনের ডাক দিয়েছে রাজ্য সরকার। এই উপলক্ষে রাজ্যের প্রতিটি ব্লক ও পৌরসভা স্তরে অন্নপূর্ণা প্রকল্পের উপভোক্তাদের নিয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভায় অংশগ্রহণের আয়োজন করা হয়।


অন্যান্য এলাকার পাশাপাশি খয়রাসোল ব্লক প্রশাসনের পক্ষ থেকেও এদিন অন্নপূর্ণা উপভোক্তাদের নিয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। নারী সশক্তিকরণ, পরিবারের উন্নয়ন এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এই কর্মসূচি বলে জানা যায়।পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এদিন সন্ধ্যায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অন্নপূর্ণা প্রকল্পের উপভোক্তা ও সাধারণ মানুষকে নিজেদের বাড়িতে আশীর্বাদ প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়।


খয়রাসোলে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, সমিতির বিরোধী দলনেতা প্রদীপ রুইদাস,খয়রাসোলের বিডিও ডঃ সৌমেন্দু গাঙ্গুলি, জয়েন্ট বিডিও কল্যাণীশ দাস, শিক্ষক বুদ্ধদেব চক্রবর্তী, সমাজসেবী অনুপম বাগ, উৎপল সাঁই, রথীলাল সিং, দেবব্রত গুপ্ত-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


এদিনের কর্মসূচি সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা।

Related News

সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল খয়রাশোল থানার পুলিশ Breaking
জেলার খবর
সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মা...

ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা হওয়ায় থানা এলাকায় সাইবার অপরাধের প্রবণতা তুলনামূলক বেশি। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষের ম...

4 hrs ago
রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর Breaking
জেলার খবর
রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর

রাজনগরের গণেশপুর গ্রাম সংলগ্ন একটি মহাবীর মন্দিরের সেবাইতের ওপর রাতের অন্ধকারে হামলার অভিযোগ উঠেছে। একই রাতে এলাকার এক প...

14 hrs ago
বিপুল উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে রাইপুর মদন গোপাল জিউ কৃষ্ণমন্দিরে পালিত হচ্ছে রাধাষ্টমী মহোৎসব
জেলার খবর
বিপুল উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে রাইপুর মদন গোপাল জিউ কৃষ্ণমন্দিরে পা...

আজ ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী ধর্মীয় আচার মেনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জ...

15 hrs ago
মুকুটমণিপুর একলব্য মডেল স্কুলের হোস্টেলে নিম্নমানের খাবার,  সুবিধা থেকে বঞ্চনা ও হোস্টেলের আধিকারিকদের দুর্ব্যবহারের প্রতিবাদে পথ অবরোধ একলব্য মডেল স্কুলের আবাসিক পড়ুয়াদের Breaking
জেলার খবর
মুকুটমণিপুর একলব্য মডেল স্কুলের হোস্টেলে নিম্নমানের খাবার, সুবিধা থেক...

মুকুটমণিপুর একলব্য মডেল স্কুলের আবাসিক পড়ুয়াদের দেওয়া হয় অত্যন্ত নিম্নমানের খাবার। অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ...

1 days ago
রাঢ়বঙ্গ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ভাদু পুজো বা ভাদু উৎসব
জেলার খবর
রাঢ়বঙ্গ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ভাদু পুজো বা ভাদু উৎসব

রাঢ়বঙ্গের লোকসংস্কৃতির অন্যতম উৎসব ভাদু পুজো ।ভাদ্র মাস জুড়ে চলে এই ভাদু পুজো উৎসব। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ...

1 days ago
সেবা সংকল্প অভিযান’-এ ভারতের মানচিত্র ও বর্ণাঢ্য থিমে আশীর্বাদের প্রদীপ প্রজ্জ্বলন
জেলার খবর
সেবা সংকল্প অভিযান’-এ ভারতের মানচিত্র ও বর্ণাঢ্য থিমে আশীর্বাদের প্রদী...

বৃহস্পতিবার রাইপুর মণ্ডল ১ মন্ডলের যুব মোর্চার উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ‘সেবা সংকল্প অভিযান’...

2 days ago
ভাষা নির্বাচন করুন